এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও।
ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ –
ধান চাষের অনুকূল অবস্থাগুলিকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়, যথা –
- প্রাকৃতিক পরিবেশ।
- অপ্রাকৃতিক বা অর্থনৈতিক পরিবেশ।
প্রাকৃতিক পরিবেশ –
- উষ্ণতা – সাধারণভাবে ধান চাষের ক্ষেত্রে গড় বার্ষিক 24° সেলসিয়াস থেকে 27° সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়। তবে ধান রোপণের সময় 20° সেলসিয়াস থেকে 22° সেলসিয়াস উষ্ণতা, ধান গাছ বৃদ্ধির সময় 23° সেলসিয়াস থেকে 25° সেলসিয়াস উষ্ণতা এবং ফসল তোলার সময় 25° সেলসিয়াস থেকে 30° সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়।
- বৃষ্টিপাত – ধান চাষের ক্ষেত্রে গড় বার্ষিক 100-200 সেমি বৃষ্টিপাত প্রয়োজন হয়। এর থেকে কম বৃষ্টিপাত হলে উপযুক্ত জলসেচনের প্রয়োজন হয়। ধান চাষের জন্য পর্যাপ্ত জলের প্রয়োজন হয় বলে ধানকে তৃষ্ণার্ত ফসল বলে।
- মৃত্তিকা – নদীবিধৌত সমভূমি অঞ্চলের উর্বর পলিমিশ্রিত দোআঁশ মাটিতে ধানের চাষ ভালো হয়। এক্ষেত্রে পলিমাটির নীচে অপ্রবেশ্য কাদামাটি থাকলে ধানের চারা প্রয়োজনীয় জলসংগ্রহ করতে পারে। মাটিতে pH -এর মান 4-6.5 -এর মধ্যে থাকাই বাঞ্ছনীয়।
- ভূমির প্রকৃতি – ধান গাছের গোড়ায় জল দাঁড়ানো আবশ্যক। তাই নিম্ন সমতলভূমির প্রয়োজন। এই কারণেই প্লাবনভূমি, বদ্বীপ অঞ্চল ও মোহানা, নদী উপত্যকার পার্শ্ববর্তী অঞ্চলে ধান চাষ ভালো হয়।
- প্লাবন – ধান চাষের প্রাথমিক পর্যায়ে বিস্তীর্ণ ধানক্ষেত বন্যায় প্লাবিত হলে, যে নতুন পলির সঞ্চয় হয় তাতে হেক্টর প্রতি ধানের ফলন ভালো হয়।

অপ্রাকৃতিক বা অর্থনৈতিক পরিবেশ –
- শ্রমিক – বীজবপন, ধানের চারা রোপণ, ধান গাছের পরিচর্যা, শস্যকর্তন প্রভৃতি কাজ সুসম্পন্ন করতে প্রচুর সুলভ শ্রমিকের প্রয়োজন হয়।
- মূলধন – ভূমি কর্ষণ, উচ্চফলনশীল বীজ, সার, কীটনাশক প্রয়োগ ও শ্রমিকদের মজুরির জন্য পর্যাপ্ত মূলধন প্রয়োজন হয়।
- পরিবহণ – কৃষিক্ষেত্রে বীজ, সার, কীটনাশক, যন্ত্রপাতি প্রভৃতি নিয়ে যাওয়া ও উৎপন্ন ফসল বাজারে নিয়ে যাওয়ার জন্য উন্নত পরিবহণ ব্যবস্থার প্রয়োজন।
- যন্ত্রপাতি – ভারতে ধান চাষ মনুষ্য শ্রমনির্ভর হলেও, বর্তমানে ধান চাষে ট্র্যাক্টর, পাওয়ার টিলার প্রভৃতির ব্যবহার শুরু হয়েছে।
- চাহিদা – ভারত বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ এবং পূর্ব ও দক্ষিণ ভারতের অধিকাংশ মানুষের প্রধান খাদ্যশস্য ধান হওয়ায়, ভারতে ব্যাপকভাবে ধান চাষ করা হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment