গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও।

Rahul

wএই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও
গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও

গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও।

অথবা, গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

গম চাষের অনুকূল অবস্থা –

গম চাষের অনুকূল অবস্থাগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়, যথা –

  • প্রাকৃতিক পরিবেশ।
  • অপ্রাকৃতিক বা অর্থনৈতিক পরিবেশ।

প্রাকৃতিক পরিবেশ –

  1. উষ্ণতা – গম চাষের জন্য 14° সেলসিয়াস থেকে 20° সেলসিয়াস উষ্ণতা প্রয়োজনীয়। গম চাষের শুরুতে কম উষ্ণতা এবং ফসল পাকার সময় 20° সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়।
  2. বৃষ্টিপাত – গম চাষের জন্য গড়ে 50-100 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন হয়। 50 সেমির কম বৃষ্টিপাত হলে উপযুক্ত জলসেচনের প্রয়োজন হয়।
  3. তুহিন মুক্ত দিবস – তুহিন গমের উৎপাদনকে ব্যাহত করে বলে, গম চাষের ক্ষেত্রে কমপক্ষে 110টি তুহিন মুক্ত দিবসের প্রয়োজন হয়।
  4. মাটি – নাইট্রোজেন, ফসফেট, পটাশ যুক্ত উর্বর দোআঁশ মাটিতে গমের চাষ ভালো হয়। মাটিতে pH -এর মান 5.5-7.7 হলে ভালো হয়।
  5. ভূমির ঢাল – গম গাছের গোড়ায় জল জমলে গাছ নষ্ট হয়ে যায় বলে ঈষৎ সমতল, ঢালবিশিষ্ট, জলনিকাশি ব্যবস্থাযুক্ত জমি গম চাষের পক্ষে উপযোগী।
গম চাষ
গম চাষ

অপ্রাকৃতিক বা অর্থনৈতিক পরিবেশ –

  1. কৃষিশ্রমিক – গম চাষের জন্য সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। তবে বর্তমানে গম চাষ অধিক যন্ত্র নির্ভর।
  2. মূলধন – উচ্চফলনশীল বীজ, সার, কীটনাশক, যন্ত্রপাতি প্রভৃতি ক্রয়ের জন্য পর্যাপ্ত মূলধনের প্রয়োজন হয়।
  3. পরিবহণ – কৃষিক্ষেত্রে যন্ত্রপাতি, কীটনাশক, রাসায়নিক সার প্রভৃতি আনয়ন ও উৎপন্ন ফসল বাজারে প্রেরণের জন্য উন্নত পরিবহণ ব্যবস্থা থাকা আবশ্যক।
  4. চাহিদা বা বাজার – গম ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাদ্যশস্য এবং ভারত বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ হওয়ায় ভারতে উৎপন্ন গমের যথেষ্ট অভ্যন্তরীণ চাহিদা রয়েছে।
  5. যন্ত্রপাতি – সবুজ বিপ্লবের পরবর্তী পর্যায়ে ভারতে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা প্রভৃতি রাজ্যে গম চাষে ব্যাপকভাবে কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর