ভারতের লৌহ-ইস্পাত শিল্পের অগ্রগতির সংক্ষিপ্ত পরিচয় দাও।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের লৌহ-ইস্পাত শিল্পের অগ্রগতির সংক্ষিপ্ত পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের লৌহ-ইস্পাত শিল্পের অগ্রগতির সংক্ষিপ্ত পরিচয় দাও
ভারতের লৌহ-ইস্পাত শিল্পের অগ্রগতির সংক্ষিপ্ত পরিচয় দাও

ভারতের লৌহ-ইস্পাত শিল্পের অগ্রগতির সংক্ষিপ্ত পরিচয় দাও।

অথবা, বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে লৌহ-ইস্পাত শিল্পের অগ্রগতির পরিচয় দাও।

ভারতের লৌহ-ইস্পাত শিল্পের অগ্রগতি –

ভারতের লৌহ-ইস্পাত শিল্পের ইতিহাস বেশ প্রাচীন। বহুপূর্বে কুটিরশিল্প রূপে ইস্পাত শিল্প গড়ে উঠেছিল। 1874 খ্রিস্টাব্দে কুলটিতে প্রথম আধুনিক পদ্ধতিতে লৌহপিণ্ড উৎপাদন শুরু হয়। স্বাধীনতার পূর্বে 1907 খ্রিস্টাব্দে সাকচিতে, 1919 খ্রিস্টাব্দে বার্নপুরে এবং 1923 খ্রিস্টাব্দে ভদ্রাবতীতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠে।

স্বাধীনতার পরবর্তী পর্যায় –

স্বাধীনতা লাভের পর বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে নতুন নতুন ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠে এবং এই শল্পের ব্যাপক উন্নতি ঘটে।

পরিকল্পনাউন্নতি
প্রথম (1951-1956 খ্রিস্টাব্দ)জামশেদপুর ও বার্নপুরে সম্প্রসারণ ঘটে।
দ্বিতীয় (1956-1961 খ্রিস্টাব্দ)দুর্গাপুর, ভিলাই ও রাউরকেল্লাতে ইস্পাতকেন্দ্র স্থাপিত হয়।
তৃতীয় (1961-1966 খ্রিস্টাব্দ)বোকারো, ভিলাই ও রাউরকেল্লাতে ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়।
চতুর্থ (1969-1974 খ্রিস্টাব্দ)সালেম, বিশাখাপত্তনম, হসপেট (বিজয়নগর) ইস্পাতকেন্দ্র স্থাপন এবং SAIL স্থাপিত হয়।
পঞ্চম (1974-1978 খ্রিস্টাব্দ)দুর্গাপুর, ভিলাই ও সালেম কেন্দ্রের সম্প্রসারণ হয়।
ষষ্ঠ (1980-1985 খ্রিস্টাব্দ)বোকারো সম্প্রসারণ, দ্বৈতারীতে নতুন ইস্পাত কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়।
সপ্তম (1985-1990 খ্রিস্টাব্দ)ভিলাই, বোকারো ও জামশেদপুরের সম্প্রসারণের শেষে বিশাখাপত্তনমে উৎপাদন শুরু হয়।
অষ্টম (1992-1997 খ্রিস্টাব্দ)দুর্গাপুর ও রাউরকেল্লা আধুনিকীকরণের পরিকল্পনা, ছোটো বড়ো শিল্পস্থাপনে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানো হয়।
নবম (1997-2002 খ্রিস্টাব্দে)কেন্দ্রগুলির আধুনিকীকরণে জোর দেওয়া হয়।
দশম (2002-2007 খ্রিস্টাব্দে)ওড়িশার পারাদ্বীপে, শালবনীতে, ঝাড়খণ্ডের মনোহরপুর ও চান্ডিলে লৌহ-ইস্পাত কেন্দ্র স্থাপন।
একাদশ (2007-2012 খ্রিস্টাব্দে)ওড়িশা কলিঙ্গনগর, মহারাষ্ট্রের ডলভিতে বৃহৎ সম্পুরিত কারখানা স্থাপনে উদ্যোগ নেওয়া হয়েছে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের লৌহ-ইস্পাত শিল্পের অগ্রগতির সংক্ষিপ্ত পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর