বিশুদ্ধ ও অবিশুদ্ধ শ্রেণির কাঁচামাল কী? বিশুদ্ধ ও অবিশুদ্ধ শ্রেণির কাঁচামালের মধ্যে পার্থক্য

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বিশুদ্ধ ও অবিশুদ্ধ শ্রেণির কাঁচামাল বলতে কী বোঝো? বিশুদ্ধ ও অবিশুদ্ধ শ্রেণির কাঁচামালের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বিশুদ্ধ ও অবিশুদ্ধ শ্রেণির কাঁচামালের মধ্যে পার্থক্য লেখো
বিশুদ্ধ ও অবিশুদ্ধ শ্রেণির কাঁচামালের মধ্যে পার্থক্য লেখো

বিশুদ্ধ ও অবিশুদ্ধ শ্রেণির কাঁচামাল বলতে কী বোঝো?

বিশুদ্ধ শ্রেণির কাঁচামাল –

যে সকল কাঁচামালকে শিল্পজাত দ্রব্যে পরিণত করলে ওজনের কোনো তারতম্য ঘটে না তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে। অর্থাৎ, কাঁচামালের ওজন ও তা থেকে উৎপন্ন শিল্পদ্রব্যের ওজন সমান থাকে। এক্ষেত্রে শিল্প প্রক্রিয়াকরণের ফলে কাঁচামালের ওজন হ্রাস পায় না। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প গঠনের অন্যান্য সুযোগসুবিধা থাকলে কাঁচামাল উৎপাদক অঞ্চলে, বাজারে বা যে-কোনো স্থানে গড়ে ওঠে।

উদাহরণ – তুলা হল কার্পাস বয়নশিল্পের কাঁচামাল।

অবিশুদ্ধ শ্রেণির কাঁচামাল –

যে সকল কাঁচামালকে শিল্পজাত দ্রব্যে পরিণত করলে তাদের ওজন হ্রাস পায়, সেইসব কাঁচামালকে অবিশুদ্ধ কাঁচামাল বলে। অর্থাৎ অবিশুদ্ধ কাঁচামালের ওজন অপেক্ষা তা থেকে উৎপন্ন শিল্পজাত দ্রব্যের ওজন অনেক কম হয়।

উদাহরণ – লোহা, তামা, ইক্ষু -এর ভার হ্রাসশীল হওয়ায় অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প কাঁচামাল উৎপাদন অঞ্চলে গড়ে ওঠে।

বিশুদ্ধ ও অবিশুদ্ধ শ্রেণির কাঁচামালের মধ্যে পার্থক্য লেখো।

অর্থনীতিবিদ আলফ্রেড ওয়েবারের বস্তুসূচকের হিসাব অনুযায়ী কাঁচামাল দুই প্রকারের হয়, বিশুদ্ধ শ্রেণির কাঁচামাল এবং অবিশুদ্ধ শ্রেণির কাঁচামাল। নীচে এদের পার্থক্য উল্লেখ করা হল –

বিষয়বিশুদ্ধ শ্রেণির কাঁচামালঅবিশুদ্ধ শ্রেণির কাঁচামাল
সংজ্ঞাযে সকল কাঁচামালকে শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত করলে ওজনের কোনো পরিবর্তন বা তারতম্য ঘটে না তাদের বিশুদ্ধ শ্রেণির কাঁচামাল বলে।যে সকল কাঁচামালকে শিল্পজাত দ্রব্যে পরিবর্তন করলে, কাঁচামালের ওজন হ্রাস পায় তাদের অবিশুদ্ধ শ্রেণির কাঁচামাল বলে।
উদাহরণকার্পাস বয়নশিল্পের কার্পাস বা তুলা।লৌহ-ইস্পাত শিল্পের লৌহ-আকরিক।
অবস্থানগত প্রভাববিশুদ্ধ শ্রেণির কাঁচামাল নির্ভর শিল্পগুলি কাঁচামাল উৎসের নিকটে, বাজারে বা দূরে যে-কোনো জায়গায় গড়ে উঠতে পারে। এই কারণে এইসব শিল্পকে Foot Loose Industry বলে।অবিশুদ্ধ শ্রেণির কাঁচামাল নির্ভর শিল্পগুলি সাধারণত ভারী ও অধিক প্রয়োজন এমন কাঁচামালের উৎসের নিকট গড়ে ওঠে।
পণ্যসূচক1 বা তার কম।1 -এর বেশি।
সংখ্যাবিশুদ্ধ শ্রেণির কাঁচামালের সংখ্যা কম এবং তার বেশির ভাগই কৃষিজাত পণ্য।অবিশুদ্ধ শ্রেণির কাঁচামালের সংখ্যা কম এবং তার বেশিরভাগই খনিজাত।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বিশুদ্ধ ও অবিশুদ্ধ শ্রেণির কাঁচামাল বলতে কী বোঝো? বিশুদ্ধ ও অবিশুদ্ধ শ্রেণির কাঁচামালের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।