উপগ্রহ চিত্রের ও রিমোট সেনসিং -এর সুবিধা

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপগ্রহ চিত্রের ও রিমোট সেনসিং -এর সুবিধাগুলি উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপগ্রহ চিত্রের ও রিমোট সেনসিং -এর সুবিধাগুলি উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

উপগ্রহ চিত্রের ও রিমোট সেনসিং -এর সুবিধাগুলি উল্লেখ করো।

উপগ্রহ চিত্রের ও রিমোট সেনসিং -এর সুবিধাগুলি উল্লেখ করো।

অথবা, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো।

উপগ্রহ চিত্র ও রিমোট সেনসিং -এর সুবিধা ও অসুবিধা –

সুবিধা –

  1. আধুনিক দূর সংবেদন প্রযুক্তিবিদ্যার প্রয়োগ ঘটিয়ে পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলের তথ্য খুব কম সময়ে ও কম খরচে সংগ্রহ করা যায়।
  2. পৃথিবীর দুর্গম, দুর্ভেদ্য, প্রতিকূল, অসহনীয় জলবায়ুযুক্ত এলাকায় রিমোট সেনসিং -এর সাহায্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যায়।
  3. প্রতিকূল আবহাওয়া, রাতের ঘন অন্ধকারে Micro wave Sensor -এর সাহায্যে সহজেই তথ্যসংগ্রহ করা সম্ভব হয়।
  4. রিমোট সেনসিং ব্যবস্থায় ভূপৃষ্ঠের যাবতীয় তথ্য সংখ্যা বা Digit -এর আকারে সংগৃহীত হয় বলে একসঙ্গে প্রচুর তথ্য সংগ্রহ করা যায় এবং সেগুলি সহজেই নির্দিষ্ট কম্পিউটারের সাহায্যে বিশ্লেষণ করা যায়।
  5. উপগ্রহ চিত্র থেকে আবহাওয়ার গতিপ্রকৃতি তথা পূর্বাভাস পাওয়া যায়।
  6. উপগ্রহ চিত্রে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের বিভিন্ন ব্যান্ড ব্যবহার করে ভূমিভাগের অবস্থা ও জলাশয়ের তলদেশের অবস্থান জানা যায়।
  7. রিমোট সেনসিং প্রযুক্তির সাহায্যে কোনো নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট সময়ের ব্যবধানে পরপর ছবি তোলা বা তথ্য সংগৃহীত হয় বলে ওই নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক, আঞ্চলিক আর্থসামাজিক পরিবর্তন সহজে বোঝা যায়। এর ফলে ওই অঞ্চলের পরিকল্পনা গ্রহণে সুবিধা হয়।
  8. ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুকে পৃথকভাবে চিহ্নিত করা যায়।

অসুবিধা –

  1. একসঙ্গে বিস্তীর্ণ/বৃহৎ অঞ্চলের তথ্য সংগৃহীত হয় বলে বহু ছোটো ছোটো প্রতিচ্ছবি/বৈশিষ্ট্য সংগৃহীত হয় না।
  2. অনেক সময় বায়ুমণ্ডলীয় প্রতিবন্ধকতাকে দূর করা যায় না।
  3. পৃথিবীপৃষ্ঠে একইরকম দুই বা দুইয়ের বেশি বস্তুকে পৃথককরণে অসুবিধা হয়।
  4. তথ্যের ত্রিমাত্রিক (দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা) রূপ পাওয়া যায় না।
  5. প্রাথমিক ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় পৃথিবীর সকল দেশ এই ব্যবস্থার সুবিধা নিতে অসমর্থ।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উপগ্রহ চিত্রের ও রিমোট সেনসিং -এর সুবিধাগুলি উল্লেখ করো। নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপগ্রহ চিত্রের ও রিমোট সেনসিং -এর সুবিধাগুলি উল্লেখ করো। প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – টিকিটের অ্যালবাম – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর