এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ “ফোকাস” নিয়ে আলোচনা করব। এই অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ফোকাস” অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ফোকাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও।
উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে একগুচ্ছ সরু আলোকরশ্মি লেন্সের প্রতিসারক তলে আপতিত হয়ে প্রতিসরণের পর ওই রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় অথবা অবতল লেন্সের ক্ষেত্রে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুকে ওই লেন্সের প্রধান বা মুখ্য ফোকাস (F) বলে।

লেন্সের ফোকাস দূরত্ব –
লেন্সের আলোেক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব (OF) বলে। একে ‘f’ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।
লেন্সের ফোকাস তল –
প্রধান ফোকাসের মধ্য দিয়ে লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত তলকে ফোকাস তল (ABCD) বলে।
লেন্সের গৌণ ফোকাস কাকে বলে?
কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্সের প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে লেন্সের উপর আপতিত হলে প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয় (উত্তল) বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে (অবতল) বলে মনে হয়, তাকে লেন্সের গৌণ ফোকাস বলে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ “ফোকাস” নিয়ে আলোচনা করেছি। এই অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ফোকাস” অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই “ফোকাস” অংশটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment