উদ্ভিদকোশ এবং প্রাণীকোশে মাইটোসিস কোশ বিভাজন পদ্ধতির প্রোফেজ দশাটি চিত্রসহ বর্ণনা করো।

Souvick

Home » উদ্ভিদকোশ এবং প্রাণীকোশে মাইটোসিস কোশ বিভাজন পদ্ধতির প্রোফেজ দশাটি চিত্রসহ বর্ণনা করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদকোশ এবং প্রাণীকোশে মাইটোসিস কোশ বিভাজন পদ্ধতির প্রোফেজ দশাটি চিত্রসহ বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

উদ্ভিদকোশ এবং প্রাণীকোশে মাইটোসিস কোশ বিভাজন পদ্ধতির প্রোফেজ দশাটি চিত্রসহ বর্ণনা করো।

উদ্ভিদকোশ এবং প্রাণীকোশে মাইটোসিস কোশ বিভাজন পদ্ধতির প্রোফেজ দশাটি চিত্রসহ বর্ণনা করো।

ক্যারিয়োকাইনেসিসের সবথেকে দীর্ঘস্থায়ী যে দশায় ক্রোমাটিন জালিকা কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম গঠন করে এবং নিউক্লিয়োলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, তাকে প্রোফেজ দশা বলে।

উদ্ভিদকোশের প্রোফেজ দশা –

  • নিউক্লিয়াসটি আকারে বড়ো হয় এবং নিউক্লিয়াসের জল বিয়োজনের ফলে ক্রোমাটিন জালিকা কুণ্ডলীকৃত হয়ে সুতোর ন্যায় ক্রোমোজোম গঠন করে।
  • এই দশায় প্রতিটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিডবিশিষ্ট হয় এবং এই ক্রোমাটিড দুটি পরস্পর সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে।
  • প্রোফেজ দশায় উদ্ভিদকোশে মাইক্রোটিউবিউল (MTOC) থেকে বেমতত্ত্বর সৃষ্টি হয় যা কোশ বিভাজনের সময় অ্যানাস্ট্রাল বেম গঠন করতে সাহায্য করে।
  • ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পরস্পরের সঙ্গে একটি বিশেষ পদ্ধতি দ্বারা স্প্রিং-এর ন্যায় প্যাঁচানো অবস্থায় থাকে এবং দৈর্ঘ্য হ্রাস পায়। এই পদ্ধতিকে স্পাইরালাইজেশন বলে। প্যাঁচানো অবস্থায় থাকা ক্রোমাটিডকে প্লেক্টোনোমিক কুণ্ডলী বলে।
  • ক্রোমোজোমগুলি ক্রমশ ঘনীভূত (কনডেনসেশন) হওয়ার ফলে মোটা হয়।
  • প্রোফেজ দশায় নিউক্লিয়োলাসটি ক্রমশ ছোটো হতে থাকে এবং এই দশার শেষে নিউক্লিয়োলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে।
উদ্ভিদকোশ এবং প্রাণীকোশে মাইটোসিস কোশ বিভাজন

প্রাণীকোশের প্রোফেজ দশা –

  • প্রাণীকোশের প্রোফেজ দশায় উদ্ভিদকোশের ন্যায় একই ঘটনাবলি সংঘটিত হয়। ইন্টারফেজ দশায় সেন্ট্রোজোম নিজের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করে নেওয়ার ফলে প্রোফেজ দশায় দুটি করে সেন্ট্রিয়োলবিশিষ্ট একজোড়া সেন্ট্রোজোম থাকে। এই দশায় সেন্ট্রোজোম দুটি পরস্পরের থেকে দূরে সরে যায় এবং দশার শেষে পরস্পরের বিপরীত মেরুতে গমন করে 180° কোণে অবস্থান করে।
  • সেন্ট্রিয়োলের চারিদিকে রশ্মির ন্যায় অ্যাস্ট্রাল রশ্মি গঠিত হয় যা কোশ বিভাজনের পরবর্তী সময়ে বেমতত্ত্ব গঠনে সাহায্য করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদকোশ এবং প্রাণীকোশে মাইটোসিস কোশ বিভাজন পদ্ধতির প্রোফেজ দশাটি চিত্রসহ বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – বিষয়সংক্ষেপ