এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ওয়াট, ওয়াট-ঘণ্টা কাকে বলে? কিলোওয়াট-ঘণ্টা (kWh) বা BOT একক এবং ইউনিট কাকে বলে?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ওয়াট, ওয়াট-ঘণ্টা কাকে বলে? কিলোওয়াট-ঘণ্টা (kWh) বা BOT একক এবং ইউনিট কাকে বলে?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ওয়াট, ওয়াট-ঘণ্টা কাকে বলে?
ওয়াট – এক সেকেন্ডে এক জুল কার্য করা হলে, সেই ক্ষমতাকে ওয়াট বলে।
অথবা, 1 ভোল্ট বিভবপার্থক্যে 1 অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ কোনো বৈদ্যুতিক যন্ত্রে প্রবাহিত হলে যন্ত্রটির ক্ষমতাকে 1 ওয়াট বলে।
ওয়াট-ঘণ্টা – এক ওয়াট ক্ষমতাসম্পন্ন যন্ত্র এক ঘণ্টা চললে যে বৈদ্যুতিক শক্তি ব্যয় হয়, তাকে এক ওয়াট-ঘণ্টা বলে।
1 ওয়াট-ঘণ্টা = 1 ওয়াট × 1 ঘণ্টা
বা, 1 ওয়াট-ঘণ্টা = 1 ওয়াট × 3600 সেকেন্ড
বা, 1 ওয়াট-ঘণ্টা = 3600 জুল
কিলোওয়াট-ঘণ্টা (kWh) বা BOT একক এবং ইউনিট কাকে বলে?
কিলোওয়াট-ঘণ্টা বা BOT – এক কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন যন্ত্র এক ঘণ্টা চললে যে তড়িৎশক্তি ব্যয় হয়, তাকে 1 কিলোওয়াট-ঘণ্টা (kWh) বা 1 বোর্ড অব ট্রেড ইউনিট বা BOT একক বলে।
ইউনিট – বিদ্যুৎ সরবরাহ কোম্পানি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ লাইনে একটি মিটার বসায়। এই মিটার থেকে বাড়িতে মোট তড়িৎশক্তির হিসাব কিলোওয়াট-ঘণ্টা বা BOT এককে পাওয়া যায়। এই BOT এককরে সাধারণভাবে ইউনিট বলা হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ওয়াট, ওয়াট-ঘণ্টা কাকে বলে? কিলোওয়াট-ঘণ্টা (kWh) বা BOT একক এবং ইউনিট কাকে বলে?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ওয়াট, ওয়াট-ঘণ্টা কাকে বলে? কিলোওয়াট-ঘণ্টা (kWh) বা BOT একক এবং ইউনিট কাকে বলে?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment