ভরত্রুটি কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভরত্রুটি কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভরত্রুটি কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ভরত্রুটি কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।

ভরত্রুটি কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।

ভরবিচ্যুতি বা ভরত্রুটি (Mass defect) – কোনো পরমাণুর নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলে। নিউক্লিয়াসের মোট ভর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট ভরের সমান। কিন্তু দেখা গেছে নিউক্লিয়াসের স্থির ভর (M) নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনগুলির মোট ভরের থেকে কম হয়। ভরের এই হ্রাস বা পার্থক্যকে ভরত্রুটি (Δm) বলে। নিউক্লিয়াসের স্থির ভর ও এতে উপস্থিত নিউক্লিয়নগুলির মোট ভরের পার্থক্যকে ভরত্রুটি বলে।

ব্যাখ্যা – ধরা যাক, কোনো মৌলের পারমাণবিক সংখ্যা Z এবং ভরসংখ্যা A।

সুতরাং, ওই মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা = Z এবং নিউট্রন সংখ্যা = A – Z

যদি একটি প্রোটনের ভর mp এবং একটি নিউট্রনের ভর mn হয় তবে পরমাণুটির নিউক্লিয়াসের ভর = Zmp + (A – Z) mn

যদি পরমাণুটির নিউক্লিয়াসের স্থির ভর (পরীক্ষালব্ধ ভর) M হয় তবে ভরত্রুটি (Δm) = [Zmp + (A – Z)mn] – M

উদাহরণ – হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 2টি প্রোটন ও 2টি নিউট্রন আছে।

হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের ভর = 2টি প্রোটনের ভর + 2টি নিউট্রনের ভর।

= 2 × 1.00728 amu + 2 × 1.00867 amu

= 4.0319 amu

∴ হিলিয়ামের নিউক্লিয়াসের পরীক্ষাভিত্তিক ভর = 4.0015 amu

∴ ভরত্রুটি (Δm) = নিউক্লিয়নের মোট ভর নিউক্লিয়াসের ভর

বা, ভরত্রুটি (Δm) = (4.0319 – 4.0015) amu

বা, ভরত্রুটি (Δm) = 0.0304 amu।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভরত্রুটি কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভরত্রুটি কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ক্যাকটাস, রুইমাছ এবং পায়রার অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।

অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্য

নিষ্ক্রিয় অঙ্গ কী? মানুষের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ঘোড়ার বিবর্তনের রেখাচিত্র ও পূর্বপুরুষদের বৈশিষ্ট্য

ল্যামার্ক ও ডারউইন কী জন্য বিখ্যাত? ল্যামার্কবাদ ও ডারউইনবাদের পার্থক্য