এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিউক্লিয় বিভাজন কাকে বলে? নিউক্লিয় বিভাজনের একটি উদাহরণ দাও। নিউক্লিয় বিভাজনের উপকারিতা কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “নিউক্লিয় বিভাজন কাকে বলে? নিউক্লিয় বিভাজনের একটি উদাহরণ দাও। নিউক্লিয় বিভাজনের উপকারিতা কী?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

নিউক্লিয় বিভাজন কাকে বলে? নিউক্লিয় বিভাজনের একটি উদাহরণ দাও।
যে নিউক্লিয় বিক্রিয়ায় কোনো ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি কাছাকাছি ভরের নিউক্লিয়াস উৎপন্ন হয় এবং তার সঙ্গে নিউট্রন জাতীয় কয়েকটি ক্ষুদ্র কণা এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয় বিভাজন বলে।
নিউক্লিয় বিভাজনের একটি উদাহরণ – যেমন \({}_{92}^{235}U\) -এর নিউক্লিয়াসকে ধীরগতির নিউট্রন দিয়ে আঘাত করলে ভারী নিউক্লিয়াসটি ভেঙে গিয়ে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াস বেরিয়াম \({}_{56}^{141}Ba\) এবং ক্রিপটন \({}_{36}^{92}Kr\) -এ ভেঙে যায় এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়।
নিউক্লিয় বিভাজনের বিক্রিয়ার সমীকরণ –
\({}_{92}^{235}U+{}_0^1n\rightarrow{}_{56}^{141}Ba+{}_{36}^{92}Kr+3{}_0^1n+\) শক্তি
নিউক্লিয় বিভাজনের উপকারিতা কী?
অথবা, মানবকল্যাণে নিউক্লিয় বিভাজনের একটি ব্যবহার উল্লেখ করো।
নিউক্লিয় বিভাজনের উপকারিতা – পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রিত বিভাজন ঘটিয়ে তাপ উৎপন্ন হয়। এই তাপের সাহায্যে স্টিম টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিউক্লিয় বিভাজন কাকে বলে? নিউক্লিয় বিভাজনের একটি উদাহরণ দাও। নিউক্লিয় বিভাজনের উপকারিতা কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “নিউক্লিয় বিভাজন কাকে বলে? নিউক্লিয় বিভাজনের একটি উদাহরণ দাও। নিউক্লিয় বিভাজনের উপকারিতা কী?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment