এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিউক্লিয় সংযোজনের শর্ত কী? নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হওয়ার কারণ কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “নিউক্লিয় সংযোজনের শর্ত কী? নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হওয়ার কারণ কী?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

নিউক্লিয় সংযোজনের শর্ত কী?
নিউক্লিয় সংযোজনের শর্ত হল –
- নিউক্লিয় সংযোজনের জন্য হাইড্রোজেনের মতো হালকা মৌল নেওয়া বাঞ্ছনীয় কারণ এই সংযোজনের জন্য ধনাত্মক আধান বিশিষ্ট একাধিক নিউক্লিয়াসকে এদের পারস্পরিক স্থির তড়িৎ বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে পরস্পরের সংস্পর্শে আনতে হয়। হালকা মৌলের নিউক্লিয়াস নিলে বিকর্ষণ বল কম হয় এবং সংযোজন সুবিধাজনক হয়।
- হাইড্রোজেনের মতো হালকা মৌলগুলির তাপীয় বেগ নিউক্লিয় সংযোজনের জন্য প্রয়োজনীয় বেগ অপেক্ষা বেশি হলেই সংযোজন সম্ভব। একারণে এই মৌলগুলিকে কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলেই ওই বেগ লাভ করা সম্ভব অর্থাৎ অতি উচ্চ উষ্ণতা ছাড়া নিউক্লিয় সংযোজন সম্ভব নয়।
নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হওয়ার কারণ কী?
নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি নির্গত হওয়ার কারণ হল উৎপন্ন বৃহত্তর নিউক্লিয়াসের ভর স্বল্প ভরযুক্ত নিউক্লিয়াস দুটির মোট ভরের থেকে কম হয়। এই ভর পার্থক্য বা ভরত্রুটি আইনস্টাইনের E = mc² সমীকরণ অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিউক্লিয় সংযোজনের শর্ত কী? নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হওয়ার কারণ কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “নিউক্লিয় সংযোজনের শর্ত কী? নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হওয়ার কারণ কী?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment