γ-রশ্মি ও X-রশ্মির তুলনা করো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “γ-রশ্মি ও X-রশ্মির তুলনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “γ-রশ্মি ও X-রশ্মির তুলনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

γ-রশ্মি ও X-রশ্মির তুলনা করো।

γ-রশ্মি ও X-রশ্মির তুলনা করো।

γ-রশ্মি ও X-রশ্মির সাদৃশ্য –

  • উভয়ই এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
  • উভয়েরই বেগ আলোর বেগের সমান।
  • উভয়ই তড়িৎ ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না।
  • উভয়ই ফোটোগ্রাফিক প্লেটে ক্রিয়া করে ও বেরিয়াম প্ল্যাটিনোসায়ানাইড প্রলেপে পড়ে প্রতিপ্রভার সৃষ্টি করে।
  • উভয়েরই আয়নায়ন ও ভেদন ক্ষমতা আছে।
  • কেলাসের দ্বারা উভয় রশ্মিরই অপবর্তন ঘটানো সম্ভব।

γ-রশ্মি ও X-রশ্মির বৈসাদৃশ্য –

γ-রশ্মিX-রশ্মি
γ-রশ্মি নিঃসরণ পরমাণুর একটি নিউক্লিয় ঘটনা। তেজস্ক্রিয় বিঘটনের দরুন উদ্দীপ্ত দুহিতা নিউক্লিয়াস সুস্থির অবস্থায় ফিরে আসার সময় γ-রশ্মি নিঃসৃত হয়।X-রশ্মি নিঃসরণ পরমাণুর একটি কক্ষীয় ঘটনা। এক কক্ষীয় শক্তিস্তর থেকে অন্য কক্ষীয় শক্তিস্তরে ইলেকট্রনের সংক্রমণের দরুন X-রশ্মি নিঃসৃত হয়।
γ-রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত কম, কম্পাঙ্ক অপেক্ষাকৃত বেশি।X-রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত বেশি, কম্পাঙ্ক অপেক্ষাকৃত কম।
γ-রশ্মির শক্তি অপেক্ষাকৃত বেশি।X-রশ্মির শক্তি অপেক্ষাকৃত কম।
γ-রশ্মির আয়নায়ন ক্ষমতা ও ভেদন ক্ষমতা অপেক্ষাকৃত বেশি।X-রশ্মির আয়নায়ন ক্ষমতা ও ভেদন ক্ষমতা অপেক্ষাকৃত কম।
γ-রশ্মির নিঃসরণ বাহ্যিক প্রভাবের ওপর নির্ভর করে না। এই রশ্মি স্বতঃস্ফূর্তভাবে নিঃসৃত হয়।X-রশ্মির নিঃসরণ বাহ্যিক প্রভাবের ওপর নির্ভর করে।
ভারী নিউক্লিয়াসের খুব কাছ দিয়ে যাওয়ার সময় উচ্চ শক্তিসম্পন্ন γ-রশ্মি ইলেকট্রন-পজিট্রন যুগ্ম উৎপাদন করতে পারে।X-রশ্মি তা পারে না।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “γ-রশ্মি ও X-রশ্মির তুলনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “γ-রশ্মি ও X-রশ্মির তুলনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ক্যাকটাস, রুইমাছ এবং পায়রার অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।

অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্য

নিষ্ক্রিয় অঙ্গ কী? মানুষের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ঘোড়ার বিবর্তনের রেখাচিত্র ও পূর্বপুরুষদের বৈশিষ্ট্য

ল্যামার্ক ও ডারউইন কী জন্য বিখ্যাত? ল্যামার্কবাদ ও ডারউইনবাদের পার্থক্য