এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পর্যায়-সারণির পর্যায় (period) ও শ্রেণি (group) কাকে বলে? পর্যায়-সারণির পর্যায় (period) ও শ্রেণি (group) -এর মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পর্যায়-সারণির পর্যায় (period) ও শ্রেণি (group) কাকে বলে?
পর্যায় – পর্যায় সারণিতে মৌলগুলির অনুভূমিক সারিগুলিকে পর্যায় বলে।
শ্রেণি – পর্যায় সারণিতে মৌলগুলির উল্লম্ব সারিগুলিকে শ্রেণি বলে।
পর্যায়-সারণির পর্যায় (period) ও শ্রেণি (group) -এর মধ্যে পার্থক্য লেখো।
পর্যায়-সারণির পর্যায় (period) ও শ্রেণি (group) -এর মধ্যে পার্থক্য –
| পর্যায় | শ্রেণি |
| পর্যায়-সারণির অনুভূমিক সারি, যা বামদিক থেকে ডানদিকে বিস্তৃত। | পর্যায়-সারণির উলম্ব সারি, যা ওপর থেকে নীচে বিস্তৃত। |
| দীর্ঘ পর্যায়-সারণিতে মোট পর্যায় সংখ্যা 7টি। | দীর্ঘ পর্যায়-সারণিতে মোট শ্রেণির সংখ্যা 18টি। |
| একই পর্যায়ভুক্ত মৌলগুলির সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা আলাদা হওয়ায় মৌলগুলির ধর্ম বিভিন্ন। | একই শ্রেণিভুক্ত মৌলগুলির সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা একই হওয়ায় মৌলগুলির ধর্ম অভিন্ন। |
| একই পর্যায়ভুক্ত মৌলগুলিতে ইলেকট্রনীয় কক্ষপথের সংখ্যা একই হয়। | একই শ্রেণিভুক্ত মৌলগুলিতে ইলেকট্রনীয় কক্ষপথের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়। |
| কোনো মৌলের পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা মৌলটি কোন্ পর্যায়ভুক্ত তা নির্ণয় করা হয়। | কোনো মৌলের পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষের মোট ইলেকট্রন সংখ্যার ওপর ভিত্তি করে মৌলটি কোন্ শ্রেণিভুক্ত তা নির্ণয় করা হয়। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পর্যায়-সারণির পর্যায় (period) ও শ্রেণি (group) কাকে বলে? পর্যায়-সারণির পর্যায় (period) ও শ্রেণি (group) -এর মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment