এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আধুনিক দীর্ঘ পর্যায়-সারণি কী? আধুনিক দীর্ঘ পর্যায় সারণির পর্যায়ের সংক্ষিপ্ত বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আধুনিক দীর্ঘ পর্যায়-সারণি কী?
1926 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বোর (Bohr) বিভিন্ন মৌলগুলিকে তাদের পরমাণু ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে বিস্তৃত আকারে সজ্জিত করে একটি পর্যায় সারণি রচনা করেন। এটি দীর্ঘ পর্যায়-সারণি বা বোরের পর্যায়-সারণি নামে পরিচিত। 1984 খ্রিস্টাব্দে IUPAC (International Union of Pure and Applied Chemistry) কর্তৃক এই পর্যায়-সারণি স্বীকৃতি লাভ করে।
আধুনিক দীর্ঘ পর্যায় সারণির পর্যায়ের সংক্ষিপ্ত বিবরণ দাও।
আধুনিক দীর্ঘ পর্যায়ের বিবরণ – এই পর্যায়-সারণির 7টি পর্যায় 1, 2, 3, 4, 5, 6 এবং 7 সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়েছে। মৌলগুলির পরমাণুর কক্ষপথ সংখ্যাই তাদের পর্যায় সংখ্যা। (মেন্ডেলিভের পর্যায় সারণির সংশোধিত রূপে প্রতি পর্যায়ে যতগুলি মৌল আছে এই পর্যায়- সারণিতেও ঠিক ততগুলি মৌল আছে।)।
একটি নির্দিষ্ট পর্যায়ে অবস্থিত মৌলগুলির ইলেকট্রন বিন্যাস বিভিন্ন হওয়ায় একই পর্যায়ে অবস্থিত মৌলগুলির রাসায়নিক ধর্ম বিভিন্ন হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আধুনিক দীর্ঘ পর্যায়-সারণি কী? আধুনিক দীর্ঘ পর্যায় সারণির পর্যায়ের সংক্ষিপ্ত বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment