এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস কাদের বলে? পর্যায় সারণির কোন্ শ্রেণিতে এই মৌলগুলিকে রাখা হয়েছে? নিষ্ক্রিয় মৌলগুলির বৈশিষ্ট্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস কাদের বলে? পর্যায় সারণির কোন্ শ্রেণিতে এই মৌলগুলিকে রাখা হয়েছে?
নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস – হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপটন (Kr), জেনন (Xe) এবং রেডন (Rn) এই মৌলগুলির পরমাণুর বাইরের কক্ষ ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ পূর্ণ থাকে (He -এর বাইরের কক্ষে 2টি এবং অন্যান্যদের বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকে)। এরা রাসায়নিকভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয় তাই এদের নিষ্ক্রিয় মৌল বলে। পর্যায়-সারণির 18 নং শ্রেণিতে এই মৌলগুলিকে রাখা হয়েছে। এই শ্রেণিকে নিষ্ক্রিয় মৌল শ্রেণি বলে।
নিষ্ক্রিয় মৌলগুলির বৈশিষ্ট্য লেখো।
নিষ্ক্রিয় মৌলগুলির বৈশিষ্ট্য হল –
- নিষ্ক্রিয় মৌলগুলির পরমাণুর সর্ববহিস্থ কক্ষ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে (He-পরমাণুর বাইরের কক্ষে 2টি এবং অন্যান্য পরমাণুর বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকে)।
- নিষ্ক্রিয় মৌলগুলি রাসায়নিকভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয়।
- এদের যোজ্যতা শূন্য।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস কাদের বলে? পর্যায় সারণির কোন্ শ্রেণিতে এই মৌলগুলিকে রাখা হয়েছে? নিষ্ক্রিয় মৌলগুলির বৈশিষ্ট্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment