পর্যায়-সারণিতে মৌলের আয়নীভবন বিভবের পর্যাবৃত্তি কীভাবে ঘটে

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পর্যায়-সারণিতে মৌলের আয়নীভবন বিভবের পর্যাবৃত্তি কীভাবে ঘটে তা উল্লেখ করো। অথবা, পর্যায়-সারণিতে পর্যায় ও শ্রেণি বরাবর আয়নন বিভব বা আয়নাইজেশন শক্তি কীরূপে পরিবর্তিত হয়?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পর্যায়-সারণিতে মৌলের আয়নীভবন বিভবের পর্যাবৃত্তি কীভাবে ঘটে তা উল্লেখ করো। অথবা, পর্যায়-সারণিতে পর্যায় ও শ্রেণি বরাবর আয়নন বিভব বা আয়নাইজেশন শক্তি কীরূপে পরিবর্তিত হয়?

পর্যায়-সারণিতে মৌলের আয়নীভবন বিভবের পর্যাবৃত্তি কীভাবে ঘটে তা উল্লেখ করো।

অথবা, পর্যায়-সারণিতে পর্যায় ও শ্রেণি বরাবর আয়নন বিভব বা আয়নাইজেশন শক্তি কীরূপে পরিবর্তিত হয়?

সাধারণভাবে পর্যায়-সারণিতে কোনো পর্যায়ে পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে দু-একটি ব্যতিক্রম ছাড়া আয়নীভবন বিভব ক্রমাগত বৃদ্ধি পায়। যে-কোনো পর্যায়ে নিষ্ক্রিয় মৌলের আয়নীভবন বিভবের মান সবচেয়ে বেশি।

পর্যার-সারণিতে কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে গেলে –

  • নিউক্লিয়াসের আধান নিয়মিত বাড়তে থাকে।
  • পরমাণুর আকার কমে যায়।
  • একই মুখ্য শক্তিস্তরে ইলেকট্রনগুলি যোগ হতে থাকে।

এইভাবে নিউক্লিয়াসের আধান বৃদ্ধি এবং পরমাণুর আকার হ্রাস নিউক্লিয়াস ও সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বাড়িয়ে দেয়। ফলে ইলেকট্রনগুলি অনেক শক্তভাবে নিউক্লিয়াস দ্বারা আবদ্ধ থাকে। এর ফলে কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে গেলে আয়নন বিভব বৃদ্ধি পায়।

শ্রেণী →12131415161718
পর্যায় (2)3Li4Be5B6C7N8O9F10Ne
আয়নীভবন বিভব (kJ/mol)52089980110861402131416812081

সাধারণভাবে পর্যায়-সারণিতে কোনো শ্রেণি বরাবর ওপর থেকে যত নীচের দিকে যাওয়া যায় তত আয়নীভবন বিভব বা আয়নাইজেশন শক্তি (IP) হ্রাস পায়।

কোনো শ্রেণি বরাবর নিম্নলিখিত ঘটনাগুলি ঘটে –

  • কোনো শ্রেণির উপর থেকে যত নীচের দিকে যাওয়া হয় পরমাণুর ব্যাসার্ধ (atomic radius) তত বাড়তে থাকে। এর ফলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যায়। অর্থাৎ সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে অপসারিত করতে কম শক্তির প্রয়োজন হয়।
  • কোনো শ্রেণির যত নীচের দিকে যাওয়া হয় পরমাণুর কক্ষের সংখ্যা তত বাড়তে থাকে। ফলে ভিতরের কক্ষের ইলেকট্রনগুলির সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনের উপর আবরণী ক্ষমতা (shielding effect) বৃদ্ধি পায়।
  • কোনো শ্রেণি বরাবর যত নীচের দিকে যাওয়া হয় নিউক্লিয়াসের আধান তত বৃদ্ধি পায়। পরমাণুর আকার (atomic size) এবং আবরণী ক্ষমতা (shielding effect) বৃদ্ধির ফল নিউক্লিয়াসের আধান (nuclear charge) বৃদ্ধির চেয়ে অনেক বেশি কার্যকরী হয়। অর্থাৎ, পরমাণুর আকার ও আবরণী ক্ষমতা বৃদ্ধি নিউক্লিয়াসের আধান বৃদ্ধিকে অনেকাংশে প্রশমিত করে দেয়।

এই কারণে কোনো শ্রেণির যত নীচের দিকে যাওয়া যায় সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি নিউক্লিয়াস দ্বারা অনেক কম আকর্ষণ বলের প্রভাব থাকে। অর্থাৎ, কোনো শ্রেণির নীচের দিকে গেলে আয়নীভবন বিভবের মান হ্রাস পেতে থাকে।

পর্যায়234567
শ্রেণি (1)3Li11Na19K37Rb55Cs87Fr
আয়নীভবন বিভব (kJ/mol)520496425410380370

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পর্যায়-সারণিতে মৌলের আয়নীভবন বিভবের পর্যাবৃত্তি কীভাবে ঘটে তা উল্লেখ করো। অথবা, পর্যায়-সারণিতে পর্যায় ও শ্রেণি বরাবর আয়নন বিভব বা আয়নাইজেশন শক্তি কীরূপে পরিবর্তিত হয়?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান