এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মৌলের ধর্মের পর্যাবৃত্ততা কাকে বলে? উদাহরণ দাও। মৌলের ধর্মের পর্যাবৃত্ততার কারণ কী? একটি ধর্মের উল্লেখ করো যা পর্যায়গত ধর্ম নয়।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মৌলের ধর্মের পর্যাবৃত্ততা কাকে বলে? উদাহরণ দাও।
অথবা, মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝো? একটি উদাহরণসহ লেখো।
আধুনিক পর্যায় সূত্রানুসারে মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজালে এক মৌল থেকে অন্য মৌলে কয়েকটি ধর্মের পরিবর্তন ঘটে এবং নিয়মিত একটি সংখ্যার ব্যবধানে তাদের ধর্মের পুনরাবৃত্তি লক্ষ করা যায় অর্থাৎ, মৌলগুলির ধর্মের পরিবর্তন পর্যায়ানুক্রমিক হয়। এই ঘটনাকে মৌলগুলির পর্যাবৃত্তি (Periodicity) বলে এবং এই ধর্মগুলিকে মৌলগুলির পর্যাবৃত্ত ধর্ম বলে।
মৌলের ধর্মের পর্যাবৃত্ততার উদাহরণ – পর্যাবৃত্ত ধর্মের উদাহরণ হল পরমাণুর আকার, তড়িৎ-ঋণাত্মকতা, ধাতব-অধাতব চরিত্র, জারণ-বিজারণ ধর্ম, আয়নন বিভব প্রভৃতি।
মৌলের ধর্মের পর্যাবৃত্ততার কারণ কী? একটি ধর্মের উল্লেখ করো যা পর্যায়গত ধর্ম নয়।
মৌলসমূহের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্কের নিয়মিত ব্যবধানে তাদের যোজ্যতা কক্ষের বিন্যাসের সদৃশতা ঘটে বলে পর্যাবৃত্তি সৃষ্টি হয়।
তেজস্ক্রিয়তা ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মৌলের ধর্মের পর্যাবৃত্ততা কাকে বলে? উদাহরণ দাও। মৌলের ধর্মের পর্যাবৃত্ততার কারণ কী? একটি ধর্মের উল্লেখ করো যা পর্যায়গত ধর্ম নয়।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment