এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “নিষ্ক্রিয় গ্যাসের আয়নন শক্তি খুব বেশি হয় কিন্তু ক্ষার ধাতুর আয়নন শক্তি খুব কম হয় কেন? অথবা, নিষ্ক্রিয় গ্যাসগুলির আয়নাইজেশন শক্তির মান বেশি হয় কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

নিষ্ক্রিয় গ্যাসের আয়নন শক্তি খুব বেশি হয় কিন্তু ক্ষার ধাতুর আয়নন শক্তি খুব কম হয় কেন?
অথবা, নিষ্ক্রিয় গ্যাসগুলির আয়নাইজেশন শক্তির মান বেশি হয় কেন?
নিষ্ক্রিয় গ্যাসের সর্ববহিস্থ কক্ষটি 8টি ইলেকট্রন (হিলিয়াম গ্যাসের সর্ববহিস্থ কক্ষটি 2টি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ) দ্বারা পরিপূর্ণ হওয়ায় এদের ইলেকট্রন বিন্যাস খুব সুস্থিত। ফলে এদের সর্ববহিস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রন অপসারিত করতে বেশি শক্তির প্রয়োজন। ফলে নিষ্ক্রিয় গ্যাসের আয়নন শক্তি খুব বেশি হয়।
অন্যদিকে ক্ষার ধাতুর সর্ববহিস্থ কক্ষে একটিমাত্র ইলেকট্রন উপস্থিত থাকে যা অপসারিত হলে উৎপন্ন ক্যাটায়ন নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাই ক্ষার ধাতুর সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন অপসারণ করতে কম শক্তির প্রয়োজন হয় অর্থাৎ ক্ষার ধাতুর আয়নন শক্তির মান খুব কম হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “নিষ্ক্রিয় গ্যাসের আয়নন শক্তি খুব বেশি হয় কিন্তু ক্ষার ধাতুর আয়নন শক্তি খুব কম হয় কেন? অথবা, নিষ্ক্রিয় গ্যাসগুলির আয়নাইজেশন শক্তির মান বেশি হয় কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment