আয়নাইজেশন শক্তি কী? Mg-এর দ্বিতীয় আয়নীভবন বিভব প্রথমের চেয়ে বেশি কেন?

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়নাইজেশন শক্তি বা আয়নীভবন বিভব কাকে বলে? Mg -এর প্রথম আয়নীভবন বিভবের চেয়ে দ্বিতীয় আয়নীভবন বিভব বেশি হয় কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আয়নাইজেশন শক্তি বা আয়নীভবন বিভব কাকে বলে? Mg -এর প্রথম আয়নীভবন বিভবের চেয়ে দ্বিতীয় আয়নীভবন বিভব বেশি হয় কেন?

আয়নাইজেশন শক্তি বা আয়নীভবন বিভব কাকে বলে?

অথবা, আয়নন বিভব বলতে কী বোঝো?

আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব বা আয়নীভবন বিভব (Ionization energy or lonization potential) – গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের কোনো প্রশম এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তিস্তরে থাকে তখন পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে, পরমাণুটিকে একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই পরমাণুর প্রথম আয়নীভবন বিভব বলে।

A(g) + I → A+ + e (I = প্রথম আয়নীভবন বিভব বা শক্তি)।

Mg -এর প্রথম আয়নীভবন বিভবের চেয়ে দ্বিতীয় আয়নীভবন বিভব বেশি হয় কেন?

অথবা, একটি মৌলের পরমাণুর দ্বিতীয় আয়নন বিভবের মান প্রথম আয়নন বিভবের মান অপেক্ষা বেশি হয় কেন?

\(
\underset{(2, 8, 2)}{\text{Mg}} \xrightarrow{\text{I.E}_1 = 737 \, \text{kJ mol}^{-1}} \underset{(2, 8, 1)}{\text{Mg}^+} \xrightarrow{\text{I.E}_2 = 1450 \, \text{kJ mol}^{-1}} \underset{(2, 8)}{\text{Mg}^{2+}}\\\)

দ্বিতীয় আয়নীভবনের ক্ষেত্রে ইলেকট্রনকে পজিটিভ চার্জযুক্ত ক্যাটায়ন থেকে বের করতে হয় কিন্তু প্রথম আয়নীভবনের ক্ষেত্রে ইলেকট্রন নিস্তড়িৎ পরমাণু থেকে নির্গত হয়। ক্যাটায়নের ক্ষেত্রে নিউক্লীয় চার্জের মান বেশি হওয়ায় এখানে সর্ববহিস্থ ইলেকট্রনটি নিউক্লিয়াস দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়। ফলে এই ইলেকট্রনকে এই আয়ন থেকে বের করতে নিস্তড়িৎ পরমাণু অপেক্ষা অধিক শক্তি প্রয়োগ করতে হয়। তাই দ্বিতীয় আয়নীভবন বিভবের মান প্রথম আয়নীভবন বিভব অপেক্ষা বেশি হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়নাইজেশন শক্তি বা আয়নীভবন বিভব কাকে বলে? Mg -এর প্রথম আয়নীভবন বিভবের চেয়ে দ্বিতীয় আয়নীভবন বিভব বেশি হয় কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান