এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়নীয় যৌগদের ভৌত অবস্থার পরিচয় দাও। আয়নীয় যৌগদের গলনাঙ্ক কীরূপ হয়, তা বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আয়নীয় যৌগদের ভৌত অবস্থার পরিচয় দাও।
ভৌত অবস্থা – আয়নীয় বা তড়িৎযোজী যৌগগুলিতে বিপরীত আধানযুক্ত ক্যাটায়ন ও অ্যানায়নগুলির মধ্যে তীব্র তাড়িতিক আকর্ষণ বল ক্রিয়া করে। এই আকর্ষণ বলের ক্রিয়ায় আয়নগুলি ত্রিমাত্রিকভাবে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে সজ্জিত হয় এবং সাধারণ চাপ ও উষ্ণতায় যৌগগুলি কঠিন অবস্থায় থাকে।
আয়নীয় যৌগদের গলনাঙ্ক কীরূপ হয়, তা বর্ণনা করো।
অথবা, আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক অনেক বেশি কেন?
আয়নীয় যৌগদের গলনাঙ্ক – আয়নীয় যৌগের কেলাসে ক্যাটায়ন ও অ্যানায়নগুলি ত্রিমাত্রিকভাবে নির্দিষ্ট অবস্থানে থেকে তীব্র তাড়িতিক আকর্ষণ বলের দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। কেলাস মধ্যস্থ দৃঢ়ভাবে আবদ্ধ থাকা আয়নগুলিকে তাদের স্থায়ী অবস্থান থেকে বিচ্ছিন্ন করতে অধিকতর তাপশক্তির প্রয়োজন হয় বলে তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক উচ্চ হয়। যেমন – NaCl -এর গলনাঙ্ক 820°C।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়নীয় যৌগদের ভৌত অবস্থার পরিচয় দাও। আয়নীয় যৌগদের গলনাঙ্ক কীরূপ হয়, তা বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment