এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “CH₄ অপেক্ষা NaCl উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয় কেন? অথবা, সমযোজী যৌগের গলনাঙ্ক তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক অপেক্ষা কম হয় কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

CH₄ অপেক্ষা NaCl উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয় কেন?
অথবা, সমযোজী যৌগের গলনাঙ্ক তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক অপেক্ষা কম হয় কেন?
NaCl একটি তড়িৎযোজী যৌগ এবং CH₄ হল সমযোজী যৌগ। তড়িৎযোজী যৌগে প্রকৃতপক্ষে কোনো বন্ধন নেই। ধনাত্মক (Na⁺) ও ঋণাত্মক (Cl⁻) আয়নগুলি একে অপরকে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা কাছাকাছি ধরে রাখে। এই স্থির তড়িৎ আকর্ষণ বল যথেষ্ট শক্তি সম্পন্ন এবং এই শক্তিকে অতিক্রম করে আয়নসমূহকে পৃথক করে গলিত অবস্থায় আনতে হলে প্রচুর শক্তির প্রয়োজন। তাই তড়িৎযোজী যৌগ অর্থাৎ NaCl -এর গলনাঙ্ক বেশি।
আবার CH₄ অর্থাৎ সমযোজী যৌগের অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে ভ্যান ডার ওয়ালস বল বলে। এই আকর্ষণ বল তড়িৎযোজী যৌগের ধনাত্মক ও ঋণাত্মক আধানযুক্ত আয়নগুলির মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল অপেক্ষা অনেক দুর্বল হয়। এইজন্য সমযোজী যৌগের অণুগুলিকে পৃথক করতে অপেক্ষাকৃত কম তাপশক্তির প্রয়োজন হয়। এই কারণে CH₄ -এর গলনাঙ্ক NaCl -এর গলনাঙ্ক অপেক্ষা কম।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “CH₄ অপেক্ষা NaCl উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয় কেন? অথবা, সমযোজী যৌগের গলনাঙ্ক তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক অপেক্ষা কম হয় কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment