এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িৎযোজী যৌগে প্রকৃত অণুর অস্তিত্ব নেই কেন? তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তড়িৎযোজী যৌগে প্রকৃত অণুর অস্তিত্ব নেই কেন?
তড়িৎযোজী যৌগের প্রতিটি আয়ন যত বেশি সম্ভব তার বিপরীত আধানযুক্ত আয়নকে স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা নিজের চারপাশে নির্দিষ্ট দূরত্বে টেনে রাখে। এভাবে অসংখ্য বিপরীত আধানযুক্ত আয়নসমূহের একটি নির্দিষ্ট সুশৃঙ্খল ত্রিমাত্রিক অবস্থানের জন্য বিশালাকার কেলাসের সৃষ্টি হয়। কেলাসের আয়নসমূহের সুশৃঙ্খল ত্রিমাত্রিক সমাবেশের ফলে আয়নীয় যৌগের কেলাসে কোনো বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব পাওয়া যায় না।
তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন?
তড়িৎযোজী যৌগে বিপরীত আধানযুক্ত ক্যাটায়ন ও অ্যানায়নগুলির মধ্যে তীব্র তাড়িতিক আকর্ষণ বল ক্রিয়া করে। এই আকর্ষণ বলের ক্রিয়ায় আয়নগুলি ত্রিমাত্রিকভাবে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে সজ্জিত হয় এবং স্থির তাড়িতিক আকর্ষণ বল সবদিকে সমানভাবে ক্রিয়াশীল থাকায় আয়নীয় বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। এই কারণে এই বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িৎযোজী যৌগে প্রকৃত অণুর অস্তিত্ব নেই কেন? তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment