এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়নীয় যৌগের কেলাস তড়িৎ পরিবহণ করে না কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করে কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আয়নীয় যৌগের কেলাস তড়িৎ পরিবহণ করে না কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করে কেন?
আয়নীয় যৌগের কেলাসকে একটি ক্যাটায়ন তার আকার অনুযায়ী তার চারদিকে যতগুলি সম্ভব অ্যানায়নকে আকর্ষণ করে ধরে রাখে। অনুরূপভাবে নেগেটিভ আয়নগুলি তার চারপাশে ক্যাটায়নগুলিকে ধরে রাখে। এর ফলে ত্রিমাত্রিক আকার বিশিষ্ট আয়নীয় কেলাস উৎপন্ন হয়। তীব্র তড়িৎ আকর্ষণ বল দ্বারা ওই কেলাসের মধ্যে ক্যাটায়ন ও অ্যানায়নগুলি পরস্পরের সঙ্গে আবদ্ধ থাকায় ওরা নড়াচড়া করতে পারে না অর্থাৎ গতিশীল হতে পারে না। এ ছাড়া আয়নীয় কেলাসে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। তাই আয়নীয় কেলাস তড়িৎ পরিবহণ করতে পারে না।
কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় যৌগের কেলাস ভেঙে গিয়ে বিপরীত আয়নগুলি তড়িৎ আকর্ষণ বল থেকে মুক্ত হয়। ফলে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নীয় যৌগগুলি তড়িৎ পরিবহণ করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়নীয় যৌগের কেলাস তড়িৎ পরিবহণ করে না কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করে কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment