এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “NaCl কঠিন ও অনুদবায়ী কিন্তু ইথাইল অ্যালকোহল সাধারণ অবস্থায় তরল ও উদবায়ী-কারণ ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

NaCl কঠিন ও অনুদবায়ী কিন্তু ইথাইল অ্যালকোহল সাধারণ অবস্থায় তরল ও উদবায়ী -কারণ ব্যাখ্যা করো।
NaCl তড়িৎযোজী যৌগ। NaCl কেলাসে প্রতিটি Na+ আয়ন 6টি Cl– আয়ন দ্বারা এবং প্রতিটি Cl– আয়ন 6টি Na+ আয়ন দ্বারা পরিবেষ্টিত হয়ে মূলত একটি সুস্থিত ত্রিমাত্রিক জালক গঠন করে এবং তীব্র তাড়িতিক আকর্ষণ বল দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এই আয়নীয় ল্যাটিসকে ভাঙতে বেশি তাপশক্তির প্রয়োজন হয় বলে এটি সাধারণ উষ্ণতায় কঠিন ও অনুদবায়ী।
ইথাইল অ্যালকোহল সমযোজী যৌগ হওয়ায় এর অণুগুলি পৃথক পৃথক ভাবে অবস্থান করে এবং অণুগুলির মধ্যে শুধুমাত্র দুর্বল ভ্যান ডার ওয়াল্স আন্তরাণবিক আকর্ষণ বল উপস্থিত থাকায় এটি সাধারণ অবস্থায় তরল ও উদবায়ী হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “NaCl কঠিন ও অনুদবায়ী কিন্তু ইথাইল অ্যালকোহল সাধারণ অবস্থায় তরল ও উদবায়ী-কারণ ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment