এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “O₂ অণুর লুইস-ডট্ গঠন দেওয়া সম্ভব নয় কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

O₂ অণুর লুইস-ডট্ গঠন দেওয়া সম্ভব নয় কেন?
8O পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2, 6। অক্সিজেন পরমাণুর বাইরের কক্ষে 6টি ইলেকট্রন থাকে। অক্সিজেন অণু গঠনের সময় দুটি অক্সিজেন পরমাণু তাদের সবচেয়ে বাইরের কক্ষ থেকে 2টি করে ইলেকট্রন দিয়ে দুটি ইলেকট্রন জোড় গঠন করে এবং সেই ইলেকট্রন জোড় দুটিকে উভয় পরমাণু সমানভাবে গ্রহণ করে অক্সিজেন অণু গঠন করে।

কিন্তু এই লুইস গঠন অক্সিজেন অণুর গঠন সম্পর্কিত পরীক্ষালব্ধ ফলাফলের সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় এটি গ্রহণযোগ্য নয়। পরীক্ষালব্ধ ফলাফল থেকে দেখা যায়, O₂ অণুতে অযুগ্ম ইলেকট্রন বর্তমান। অযুগ্ম ইলেকট্রন রেখে প্রতিটি O পরমাণুর অষ্টক পূর্তি মেনে O₂ অণুর এমন কোনো লুইস ডট্ গঠন অঙ্কন করা সম্ভব নয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “O₂ অণুর লুইস-ডট্ গঠন দেওয়া সম্ভব নয় কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment