এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অষ্টক সূত্রের ব্যতিক্রমের কয়েকটি সমযোজী যৌগের উদাহরণ দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অষ্টক সূত্রের ব্যতিক্রমের কয়েকটি সমযোজী যৌগের উদাহরণ দাও।
অনেক সমযোজী যৌগেই অষ্টক নিয়মের ব্যতিক্রম পরিলক্ষিত হয় –
- অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক – 2 ও 13 নং শ্রেণির সমযোজী যৌগগুলির ক্ষেত্রে অষ্টক সূত্রের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এই যৌগগুলির ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে 8 -এর কম সংখ্যক ইলেকট্রন থাকা সত্ত্বেও যৌগগুলি স্থায়ী হয়। এই সকল যৌগে অষ্টক সূত্রের সংকোচন ঘটে। এদের ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট বা হাইপোভ্যালেন্ট যৌগ বলে। উদাহরণ – BeF2, BF3, AlCl3 ইত্যাদি।
- অষ্টক সূত্রের সম্প্রসারণ – 15, 16 ও 17 নং শ্রেণির অনেক সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকা সত্ত্বেও যৌগগুলি স্থায়ী হয়। এইসব যৌগে অষ্টক সূত্রের সম্প্রসারণ ঘটে। এই যৌগগুলিকে হাইপার ভ্যালেন্ট যৌগ বলে। উদাহরণ – PCl5, SF6, IF, ইত্যাদি।
- অষ্টক সূত্রের সংকোচন – কয়েকটি মৌল যেমন – কার্বন, নাইট্রোজেন ইত্যাদি মৌলগুলি সমযোজী যৌগ গঠনের মাধ্যমে তাদের পরমাণুর অষ্টক পূর্তি ঘটালেও তারা আবার এরূপ সমযোজী যৌগ উৎপন্ন করে যে যৌগগুলিতে তাদের পরমাণুর অষ্টক সূত্রের সংকোচন ঘটে। যেমন – CO, NO ইত্যাদি।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অষ্টক সূত্রের ব্যতিক্রমের কয়েকটি সমযোজী যৌগের উদাহরণ দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment