এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়ন কাকে বলে? ক্যাটায়ন ও অ্যানায়ন বলতে কী বোঝো?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আয়ন কাকে বলে? ক্যাটায়ন ও অ্যানায়ন বলতে কী বোঝো?
আয়ন – তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলে। পরমাণু বা মূলক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে আয়নে পরিণত হয়।
ক্যাটায়ন – ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন বলে। কোনো ধাতুর পরমাণু বা ধাতব মূলক এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়।
যেমন – একটি সোডিয়াম পরমাণু 1টি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নরূপে সোডিয়াম আয়নে (Na⁺) পরিণত হয়। একটি ক্যালশিয়াম পরমাণু 2টি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নরূপে ক্যালশিয়াম আয়নে (Ca²⁺) পরিণত হয়।
Na – e⁻ → Na⁺ ; Ca – 2e⁻ → Ca²⁺
অ্যানায়ন – ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন বলে। কোনো অধাতুর পরমাণু (হাইড্রোজেন বাদে) বা অধাতব মূলক এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। যেমন – একটি ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নরূপে ক্লোরিন আয়ন (Cl⁻) উৎপন্ন করে। একটি অক্সিজেন পরমাণু 2টি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নরূপে অক্সিজেন আয়ন (O²⁻) উৎপন্ন করে।
Cl + e⁻ → Cl⁻ ; O + 2e⁻ → O²⁻
(কোনো মৌল বা মূলকের যোজ্যতা যত, ওই মৌল বা মূলকের আয়নে তত একক তড়িৎ বর্তমান থাকে। যেমন – Na⁺, K⁺, Cl⁻, NH₄⁺, Ca²⁺, Cu²⁺, O²⁻, SO₄²⁻, Al³⁺, PO₄³⁻ ইত্যাদি।)
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়ন কাকে বলে? ক্যাটায়ন ও অ্যানায়ন বলতে কী বোঝো?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment