এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বিশুদ্ধ জল তড়িৎবিশ্লেষ্য নয়, বিশুদ্ধ HCl-ও তড়িৎবিশ্লেষ্য নয় কিন্তু এই দুটির মিশ্রণ তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ—ব্যাখ্যা করো। তড়িৎবিশ্লেষণে তড়িৎদ্বাররূপে প্ল্যাটিনাম ব্যবহারের কারণ কী?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বিশুদ্ধ জল তড়িৎবিশ্লেষ্য নয়, বিশুদ্ধ HCl-ও তড়িৎবিশ্লেষ্য নয় কিন্তু এই দুটির মিশ্রণ তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ—ব্যাখ্যা করো। তড়িৎবিশ্লেষণে তড়িৎদ্বাররূপে প্ল্যাটিনাম ব্যবহারের কারণ কী?
বিশুদ্ধ জলে খুব সামান্য পরিমাণ H⁺ ও OH⁻ আয়ন থাকে বলে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না। ফলে বিশুদ্ধ জল তড়িৎবিশ্লেষ্য নয়। অনুরূপভাবে বিশুদ্ধ HCl সমযোজী যৌগ বলে বিশুদ্ধ HCl-ও তড়িৎ পরিবহন করে না। তাই বিশুদ্ধ HCl-ও তড়িৎবিশ্লেষ্য নয়।
কিন্তু বিশুদ্ধ জলের মধ্যে HCl যোগ করলে ধ্রুবীয় HCl অণু, জলের অণুর দ্বারা দ্রাবকায়িত হয়ে স্থায়ী H₃O⁺ ও Cl⁻ আয়ন সৃষ্টি করে। ফলে দ্রবণটি উত্তম তড়িৎ পরিবাহী। একারণে HCl-এর জলীয় দ্রবণ তড়িৎবিশ্লেষ্য পদার্থ। HCl + H₂O ⇌ H₃O⁺ + Cl⁻
প্ল্যাটিনাম তড়িৎদ্বার হল একটি নিষ্ক্রিয় তড়িৎদ্বার, যা কেবলমাত্র তড়িৎবিশ্লেষণের সময় ইলেকট্রন স্থানান্তরে সাহায্য করে কিন্তু নিজেদের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। তাই তড়িৎদ্বার রূপে Pt ব্যবহার করা হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বিশুদ্ধ জল তড়িৎবিশ্লেষ্য নয়, বিশুদ্ধ HCl-ও তড়িৎবিশ্লেষ্য নয় কিন্তু এই দুটির মিশ্রণ তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ—ব্যাখ্যা করো। তড়িৎবিশ্লেষণে তড়িৎদ্বাররূপে প্ল্যাটিনাম ব্যবহারের কারণ কী?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment