এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িৎবিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহণ ক্ষমতা কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তড়িৎবিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহণ ক্ষমতা কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
তড়িৎবিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহণ ক্ষমতা, নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর করে –
- উষ্ণতা – তড়িৎবিশ্লেষ্যের উষ্ণতা বৃদ্ধি পেলে আয়নগুলির গতিবেগ তথা গতিশক্তি বৃদ্ধি পায়, তাই ক্যাটায়ন ও অ্যানায়নগুলি দ্রুত যথাক্রমে ক্যাথোডে ও অ্যানোডে যায়। ফলে তড়িৎ পরিবহণ ক্ষমতা বৃদ্ধি পায়।
- তড়িৎবিশ্লেষ্যের গাঢ়ত্ব – মৃদু তড়িৎবিশ্লেষ্য যত লঘু হয় সেটি তত বেশি পরিমাণে আয়নিত হয়। ফলে মৃদু তড়িৎবিশ্লেষ্যের লঘুতা বৃদ্ধি পেলে সেটির তড়িৎপরিবাহের মাত্রা বৃদ্ধি পায়। তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ প্রায় সম্পূর্ণ আয়নিত হওয়ার জন্য তার লঘুতা বৃদ্ধিতে তড়িৎপরিবাহের মাত্রার তেমন কোনো বৃদ্ধি ঘটে না কিন্তু গাঢ়ত্ব বৃদ্ধি পেলে তড়িৎপরিবাহের মাত্রা বৃদ্ধি পায়।
- তড়িৎবিশ্লেষ্য পদার্থের প্রকৃতি – তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হওয়ায় জলে গলিত বা দ্রবণে দ্রবীভূত অবস্থায় আয়নের সংখ্যা বেশি হয়, ফলে তড়িৎ পরিবহণ ক্ষমতাও বৃদ্ধি পায়। মৃদু তড়িৎবিশ্লেষ্যের ক্ষেত্রে এটি আংশিক বিয়োজিত হওয়ায় অল্প সংখ্যক আয়ন দ্রবণে মুক্ত হয়, তাই এক্ষেত্রে তড়িৎ পরিবহণ ক্ষমতা তুলনামূলকভাবে কম হয়।
- বিভব পার্থক্য – তড়িৎবিশ্লেষ্যের মধ্যে নিমজ্জিত দুই তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য বৃদ্ধি পেলে তার তড়িৎ পরিবহণ ক্ষমতা বৃদ্ধি পায়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িৎবিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহণ ক্ষমতা কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment