এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অ্যানোড ও ক্যাথোড কাকে বলে? ক্যাথোড ও অ্যানোডের মধ্যে পার্থক্যগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অ্যানোড ও ক্যাথোড কাকে বলে?
অ্যানোড – যে তড়িৎদ্বারটি ব্যাটারির পজিটিভ বা ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে, তাকে অ্যানোড বা ধনাত্মক তড়িৎদ্বার বলে।
ক্যাথোড – যে তড়িৎদ্বারটি ব্যাটারির নেগেটিভ বা ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে, তাকে ক্যাথোড বা ঋণাত্মক তড়িৎদ্বার বলে।
ক্যাথোড ও অ্যানোডের মধ্যে পার্থক্যগুলি লেখো।
ক্যাথোড ও অ্যানোডের মধ্যে পার্থক্য –
| ক্যাথোড | অ্যানোড |
| এই তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে। | এই তড়িৎদ্বারটি ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে। |
| গলিত বা দ্রাবকে দ্রবীভূত তড়িৎবিশ্লেষ্যের মধ্যে তড়িৎপ্রবাহ ঘটালে ক্যাটায়ন ক্যাথোডে যায় এবং সেখানে ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িৎ পরমাণুতে পরিণত হয়। | গলিত বা দ্রাবকে দ্রবীভূত তড়িৎবিশ্লেষ্যের মধ্যে তড়িৎপ্রবাহ ঘটালে অ্যানায়ন অ্যানোডে যায় এবং সেখানে ইলেকট্রন বর্জন করে নিস্তড়িৎ পরমাণুতে পরিণত হয়। |
| ক্যাথোডে বিজারণ ঘটে। | এর বিয়োজন মাত্রা সর্বদা 1 -এর কম। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অ্যানোড ও ক্যাথোড কাকে বলে? ক্যাথোড ও অ্যানোডের মধ্যে পার্থক্যগুলি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment