এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ধাতু নিষ্কাশনে তড়িৎবিশ্লেষণের প্রয়োগ উদাহরণসহ উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ধাতু নিষ্কাশনে তড়িৎবিশ্লেষণের প্রয়োগ উদাহরণসহ উল্লেখ করো।
ধাতু নিষ্কাশন – যেসব ধাতু তীব্র তডিৎ-ধনাত্মকধর্মী (সোডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি) সেই ধাতুগুলির ক্লোরাইড, অক্সাইড বা হাইড্রক্সাইডকে তাপ প্রয়োগে বিগলিত করে তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোডে ধাতু নিষ্কাশিত হয়। যেমন – অ্যালুমিনার (Al₂O₃) তড়িৎবিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। অ্যালুমিনার (20%) সঙ্গে 60% ক্রায়োলাইট (AlF₃, 3NaF) ও 20% ফ্লুওস্পার (CaF₂) মিশিয়ে 900°C তাপমাত্রায় উত্তপ্ত করলে মিশ্রণটি গলে যায়। এরপর তার মধ্যে গ্রাফাইট তডিদ্দ্বারের মাধ্যমে তডিৎচালনা করলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম মুক্ত হয়।
AlF₃, 3NaF → AlF₃ + 3NaF; AlF₃ ⇌ Al³⁺ + 3F⁻
Al₂O₃ ⇌ 2Al³⁺ + 3O²⁻
ক্যাথোড বিক্রিয়া – 2Al³⁺ + 6e → 2Al;
অ্যানোড বিক্রিয়া – 3O²⁻ – 6e → 3O; 3O + 3O → 3O₂
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ধাতু নিষ্কাশনে তড়িৎবিশ্লেষণের প্রয়োগ উদাহরণসহ উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment