এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যানোড মাড কী? এর একটি অর্থনৈতিক গুরুত্ব লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অ্যানোড মাড কী? এর একটি অর্থনৈতিক গুরুত্ব লেখো।
কপারের বিশুদ্ধিকরণ পদ্ধতিতে অ্যানোড থেকে Cu²⁺ আয়ন দ্রবণে আসে এবং Cu²⁺ আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে ধাতব Cu-রূপে ক্যাথোডে সঞ্চিত হয়। অবিশুদ্ধ কপার অ্যানোড থেকে Cu পরমাণু 2টি ইলেকট্রন বর্জন করে Cu²⁺ আয়নে পরিণত হয়। ফলে অ্যানোডের ক্রমশ ক্ষয় হয়। এক্ষেত্রে অ্যানোডগুলিকে সূক্ষ্ম মসলিন কাপড়ের থলি দিয়ে ঘিরে রাখা হয় যাতে অবিশুদ্ধ কপারের মধ্যে মিশে থাকা কম তড়িৎ ধনাত্মক মূল্যবান ধাতুগুলি যেমন – Au, Ag, Pt ইত্যাদি কাদার আকারে ওই থলির মধ্যে জমা হয়। একে অ্যানোড মাড বলে।
অ্যানোড মাড এর অর্থনৈতিক গুরুত্ব – অ্যানোড মাড থেকে গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম ইত্যাদি মূল্যবান ধাতুগুলি পাওয়া যায়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যানোড মাড কী? এর একটি অর্থনৈতিক গুরুত্ব লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment