এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি চিত্রসহ বর্ণনা করো। প্রারম্ভিক রাসায়নিকসমূহ, বিক্রিয়ার শর্ত, শমিত রাসায়নিক সমীকরণ, গ্যাস শুষ্ককরণ এবং গ্যাস সংগ্রহ বিষয়গুলির উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি চিত্রসহ বর্ণনা করো। প্রারম্ভিক রাসায়নিকসমূহ, বিক্রিয়ার শর্ত, শমিত রাসায়নিক সমীকরণ, গ্যাস শুষ্ককরণ এবং গ্যাস সংগ্রহ বিষয়গুলির উল্লেখ করো।
অথবা, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির বিক্রিয়ার শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো।
অথবা, পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির শুষ্ককরণ নীতিটি লেখো।
- প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য – অ্যামোনিয়াম ক্লোরাইড (NH₄Cl) এবং পোড়া চুন (CaO)।
- বিক্রিয়ার শর্ত – পরীক্ষাগারে 1 : 3 ওজন অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইড -এর সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়।
- বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ – 2NH₄Cl + CaO → CaCl₂ + H₂O + 2NH₃↑
- পদ্ধতি – এক ভাগ ওজনের অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে তিনভাগ ওজনের চুন ভালোভাবে মিশিয়ে মিশ্রণটিকে একটি গোলতল ফ্লাস্কের ভিতর নেওয়া হয়। ফ্লাস্কের মুখে কর্কের মাধ্যমে একটি নির্গমনল লাগানো থাকে। নির্গম নলের অপরপ্রান্তটি একটি পোড়া চুনস্তম্ভের নীচের দিকে যোগ করা হয়। এই চুনস্তম্ভের ওপর থেকে আর একটি নির্গম নল লাগানো থাকে যার মুখে একটি শুষ্ক গ্যাসজার উপুড় করে বসিয়ে গ্যাসজারটিকে ক্ল্যাম্পের সাহায্যে স্ট্যান্ডের সঙ্গে আটকানো হয়। গোলতল ফ্লাস্কটিকে ক্ল্যাম্পের সাহায্যে আটকে রাখা তারজালির ওপর বসিয়ে বুনসেন বার্নার দিয়ে উত্তপ্ত করা হয়। এর ফলে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পোড়াচুনের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়।
- গ্যাস শুষ্ককরণ – উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে জলীয় বাষ্প মিশে থাকে। এই গ্যাস মিশ্রণ নির্গম নলের মধ্যে দিয়ে পোড়া চুনস্তম্ভের মধ্যে প্রবেশ করানো হয়। চুনস্তম্ভের ভিতর দিয়ে অতিক্রম করার সময় অ্যামোনিয়ার মধ্যস্থ জলীয় বাষ্প পোড়া চুন দ্বারা শোষিত হয়। পোড়া অ্যামোনিয়া এবং চুন (CaO) উভয়ই ক্ষারকীয় পদার্থ হওয়ায় এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না উপরন্তু CaO অ্যামোনিয়ার মধ্যে মিশ্রিত জলীয় বাষ্প শোষণ করে কলিচুনে পরিণত হয়। CaO + H₂O → Ca(OH)₂
- গ্যাস সংগ্রহ – বায়ু অপেক্ষা হালকা বলে চুনস্তম্ভ থেকে নির্গত শুষ্ক অ্যামোনিয়াকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা গ্যাসজারে সংগ্রহ করা হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি চিত্রসহ বর্ণনা করো। প্রারম্ভিক রাসায়নিকসমূহ, বিক্রিয়ার শর্ত, শমিত রাসায়নিক সমীকরণ, গ্যাস শুষ্ককরণ এবং গ্যাস সংগ্রহ বিষয়গুলির উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment