এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “থার্মিট পদ্ধতির কয়েকটি ব্যবহারিক প্রয়োগ ও উপযোগিতা উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

থার্মিট পদ্ধতির কয়েকটি ব্যবহারিক প্রয়োগ ও উপযোগিতা উল্লেখ করো।
- থার্মিট পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ – থার্মিট পদ্ধতিতে আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ প্রভৃতি ধাতুর অক্সাইড থেকে ধাতুগুলিকে নিষ্কাশন করা হয়।
- থার্মিট পদ্ধতির উপযোগিতা – এই পদ্ধতিতে বৃহৎ পরিকাঠামো ছাড়াই ধাতু নিষ্কাশন করা যায়। প্রয়োজনমতো অল্প পরিমাণ ধাতব অক্সাইডকে Al চূর্ণ দ্বারা বিজারিত করে প্রাপ্ত ধাতুকে সরাসরি কাজে লাগানো যায়।
- থার্মিট পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ – থার্মিট পদ্ধতিতে ট্রামলাইন, রেললাইনের ফাটল, জাহাজের ভাঙা অংশ বা বড়ো বড়ো মেশিন মেরামত করা হয়।
- থার্মিট পদ্ধতির উপযোগিতা – এক্ষেত্রে, ট্রামলাইন, রেললাইন, জাহাজে ও বড়ো বড়ো মেশিন প্রভৃতির ভাঙা অংশকে মেরামত করতে কারখানায় বা অন্যত্র নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না।
- থার্মিট পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ – এই পদ্ধতিতে উপজাত পদার্থ হিসেবে প্রাপ্ত Al₂O₃ -এর ব্যবহার।
- থার্মিট পদ্ধতির উপযোগিতা – Al₂O₃ এমরি চূর্ণ (emery powder) রূপে ধাতু পালিশ করতে, চুল্লির অভ্যন্তরের আস্তরণ হিসেবে, অগ্নিসহ ইট তৈরি করতে ব্যবহৃত হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “থার্মিট পদ্ধতির কয়েকটি ব্যবহারিক প্রয়োগ ও উপযোগিতা উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment