এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যালুমিনা থেকে কার্বন-বিজারণ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় না কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অ্যালুমিনা থেকে কার্বন-বিজারণ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় না কেন?
অ্যালুমিনিয়াম ধাতুর সক্রিয়তা শ্রেণিতে হাইড্রোজেনের অনেক ওপরে অবস্থিত হওয়ায় এর তড়িৎ ধনাত্মকতা ও সক্রিয়তা অত্যন্ত বেশি। অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি তীব্র আসক্তির জন্য অ্যালুমিনা (Al₂O₃) অত্যন্ত সুস্থিত যৌগ। সেইজন্য কার্বন Al₂O₃ থেকে অক্সিজেনকে বিচ্ছিন্ন করে অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন করতে পারে না। এ ছাড়া উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়াম ও কার্বন পরস্পর বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম কার্বাইড (Al₄C₃) উৎপন্ন করে।
\(2Al₂O₃+9C\xrightarrow\Delta Al₄C₃+6CO\uparrow\)
সেই কারণে অ্যালুমিনা থেকে কার্বন-বিজারণ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় না।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যালুমিনা থেকে কার্বন-বিজারণ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় না কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment