এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “CuSO₄ -এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কী হয়? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

CuSO₄ -এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কী হয়? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া।
CuSO₄ -এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে জিঙ্কের টুকরোর উপর লালচে-বাদামি বর্ণের আস্তরণ পড়ে। তড়িৎ রাসায়নিক শ্রেণিতে জিঙ্ক কপারের চেয়ে অধিক ওপরে অবস্থিত হওয়ায় জিঙ্কের সক্রিয়তা কপারের তুলনায় বেশি। সেই কারণে জিঙ্ক কপার সালফেটের জলীয় দ্রবণে উপস্থিত কপার সালফেটকে প্রতিস্থাপিত করে ধাতব কপারকে অধঃক্ষিপ্ত করে।
Zn + CuSO₄ → ZnSO₄ + Cu↓ (লালচে-বাদামি)
এক্ষেত্রে, Zn পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn²⁺ আয়নে জারিত হয়। এই বর্জিত দুটি ইলেকট্রন দ্রবণে উপস্থিত Cu²⁺ আয়ন গ্রহণ করে ধাতব কপারে বিজারিত হয়।
জারণ বিক্রিয়া – Zn → Zn²⁺ + 2e⁻
বিজারণ বিক্রিয়া – Cu²⁺ + 2e⁻ → Cu
জারণ-বিজারণ বিক্রিয়া – Cu²⁺ + Zn → Zn²⁺ + Cu
সুতরাং, এটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া। বিক্রিয়াটিতে Zn-পরমাণু বিজারক পদার্থ এবং Cu²⁺ জারক পদার্থ।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “CuSO₄ -এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কী হয়? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment