এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “থার্মিট ওয়েলডিং কী? এক্ষেত্রে বিক্রিয়ার সমীকরণটি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

থার্মিট ওয়েলডিং কী? এক্ষেত্রে বিক্রিয়ার সমীকরণটি লেখো।
3 ভাগ Fe₂O₃ ও 1 ভাগ Al চূর্ণের মিশ্রণকে সিলিকা নির্মিত তাপসহ মুচির মধ্যে নিয়ে তাতে Mg চূর্ণ ও BaO₂ -এর মিশ্রণ রেখে Mg-ফিতার সাহায্যে আগুন ধরানো হয়। এর ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়ে উচ্চ উয়তার সৃষ্টি হয়। উচ্চ উয়তায় Fe₂O₃, অ্যালুমিনিয়াম চূর্ণ দ্বারা বিজারিত হয়ে গলিত আয়রন উৎপন্ন হয়। গলিত আয়রনকে প্রয়োজনমতো মুচির নীচের ছিদ্রের সাহায্যে বাইরে বের করে আনা হয়।
Fe₂O₃ + 2Al → 2Fe(গলিত) + Al₂O₃
উৎপন্ন গলিত আয়রনকে ট্রামলাইন, রেললাইনের ফাটল, জাহাজের ভাঙা অংশ বা বড়ো বড়ো মেশিন মেরামতের কাজে ব্যবহার করা হয়। এই পদ্ধতিকে থার্মিট ওয়েলডিং (Thermite welding) বলে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “থার্মিট ওয়েলডিং কী? এক্ষেত্রে বিক্রিয়ার সমীকরণটি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment