এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশন নীতি লেখো। থার্মিট পদ্ধতির ব্যবহার লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশন নীতি লেখো। থার্মিট পদ্ধতির ব্যবহার লেখো।
অথবা, থার্মিট পদ্ধতির নীতিটি সমীকরণসহ লেখো।
অথবা, থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্ন বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতির একটি প্রয়োগ উল্লেখ করো।
থার্মিট পদ্ধতি (Thermit process) – কয়েকটি ক্ষেত্রে ধাতব অক্সাইডকে অপেক্ষাকৃত সক্রিয় ধাতু দ্বারা বিজারিত করে ধাতব মৌলে পরিণত করা যায়। অ্যালুমিনিয়ামকে বিজারক হিসেবে ব্যবহার করে অক্সাইড থেকে লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি নিষ্কাশন করা হয়, একে থার্মিট পদ্ধতি বলে।
যেমন – উচ্চ উষ্ণতায় ফেরিক অক্সাইডকে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত করে আয়রন উৎপন্ন করা হয়। এটি একটি তাপদায়ী বিক্রিয়া।
Fe₂O₃ + 2Al → 2Fe + Al₂O₃ + 199 kcal
থার্মিট পদ্ধতির ব্যবহার – রেললাইন, ট্রামলাইন, বড়ো বড়ো মেশিন বা জাহাজের ভগ্ন অংশ মেরামতি করতে থার্মিট পদ্ধতি প্রয়োগ করা হয়, একে থার্মিট ওয়েলডিং বলে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশন নীতি লেখো। থার্মিট পদ্ধতির ব্যবহার লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment