এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হাইড্রোকার্বন কাকে বলে? গঠন অনুযায়ী হাইড্রোকার্বন কয়প্রকার ও কী কী ও তাদের সংজ্ঞা দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

হাইড্রোকার্বন কাকে বলে? গঠন অনুযায়ী হাইড্রোকার্বন কয়প্রকার ও কী কী ও তাদের সংজ্ঞা দাও।
কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। মিথেন (CH₄), ইথেন (C₂H₆), ইথিলিন (C₂H₄), অ্যাসিটিলিন (C₂H₂) প্রভৃতি যৌগগুলি হল হাইড্রোকার্বন।
হাইড্রোকার্বন দুই প্রকারের, যেমন –
- সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং
- অসম্পৃক্ত হাইড্রোকার্বন।
সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন –
কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যে জৈব যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে সমযোজী একবন্ধন দ্বারা যুক্ত থাকে, তাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বলে। অ্যালকেনের সাধারণ সংকেত CₙH₂ₙ₊₂, যেখানে n = 1, 2, 3 ইত্যাদি ধনাত্মক পূর্ণসংখ্যা।
উদাহরণ – ইথেন (C₂H₆), প্রোপেন (C₃H₈), বিউটেন (C₄H₁₀) ইত্যাদি।
অসম্পৃক্ত হাইড্রোকার্বন –
যেসব হাইড্রোকার্বন যৌগের অণুতে কমপক্ষে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে।
অসম্পৃক্ত হাইড্রোকার্বন দু-রকম, যেমন –
- অ্যালকিন (Alkene) এবং
- অ্যালকাইন (Alkyne)।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হাইড্রোকার্বন কাকে বলে? গঠন অনুযায়ী হাইড্রোকার্বন কয়প্রকার ও কী কী ও তাদের সংজ্ঞা দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment