এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ইথিলিনের উৎস কী? ইথিলিনের ব্যবহার উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ইথিলিনের উৎস কী?
ইথিলিনের উৎস –
- কোল গ্যাসে আয়তন হিসাবে 4%-5% -এর মতো ইথিলিন থাকে।
- পেট্রোলিয়াম খনিতে উৎপন্ন প্রাকৃতিক গ্যাসে ইথিলিন থাকে। পেট্রোলিয়ামের তাপ বিয়োজনে প্রচুর পরিমাণে ইথিলিন পাওয়া যায়।
- অ্যালকোহলের নিরুদন – ইথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে 160°C-170°C উষ্ণতায় উত্তপ্ত করলে অ্যালকোহল থেকে এক অণু জল বেরিয়ে যায় এবং ইথিলিন পাওয়া যায়।
ইথিলিনের ব্যবহার উল্লেখ করো।
ইথিলিনের ব্যবহার –
- কাঁচা ফল পাকাবার জন্য এবং ফল সংরক্ষণে,
- পলিথিন নামক প্লাস্টিক উৎপাদনে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে,
- কৃত্রিম রবার, যুদ্ধের সময় ব্যবহৃত বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
- ইথিলিন গ্লাইকল, ইথাইল অ্যালকোহল, শল্য চিকিৎসায় চেতনানাশকরূপে ইথিলিন ব্যবহার করা হয়।
- ইপক্সিইথেন প্রস্তুতিতে ইথিলিন ব্যবহৃত হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ইথিলিনের উৎস কী? ইথিলিনের ব্যবহার উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment