এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যাসিটিলিনের উৎস কী? অ্যাসিটিলিনের ব্যবহার উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অ্যাসিটিলিনের উৎস কী?
অথবা, সাধারণ উষ্ণতায় অ্যাসিটিলিন প্রস্তুতির বিক্রিয়া লেখো।
অ্যাসিটিলিন প্রকৃতিতে মুক্ত অবস্থায় বিশেষ পাওয়া যায় না। তবে কোল গ্যাসে অতি সামান্য পরিমাণে অ্যাসিটিলিন থাকে। আবার সাধারণ উষ্ণতায় ক্যালশিয়াম কার্বাইড (CaC₂) এবং জলের বিক্রিয়ায় অ্যাসিটিলিন পাওয়া যায়।
এ ছাড়া প্রাকৃতিক গ্যাসকে 1500°C তাপমাত্রায় বিয়োজিত করে অ্যাসিটিলিন তৈরি করা হয়।
অ্যাসিটিলিনের ব্যবহার উল্লেখ করো।
অ্যাসিটিলিনের ব্যবহার –
- কার্বাইড বাতিতে উজ্জ্বল আলোক সৃষ্টির জন্য এবং ঝালাইয়ের কাজে অক্সি-অ্যাসিটিলিন শিখা সৃষ্টির জন্য অ্যাসিটিলিন ব্যবহৃত হয়। অক্সি-অ্যাসিটিলিন শিখার উষ্ণতা 3000°C -এর ঊর্ধ্বে হয় এজন্য এই শিখা ইস্পাত গলিয়ে জোড়া লাগাতে এবং অন্য ধাতু কাটতে এবং জোড়া লাগাতে ব্যবহৃত হয়।
- প্লাস্টিক, কৃত্রিম রবার প্রভৃতিতে প্রারম্ভিক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়।
- শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহৃত ওয়েস্ট্রন (টেট্রাক্লোরোঅ্যাসিটিলিন C₂H₂Cl₄) এবং ওয়েস্ট্রসল (ট্রাইক্লোরোইথিলিন CCl₂=CHCl) প্রভৃতি উৎপাদনে অ্যাসিটিলিন ব্যবহৃত হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যাসিটিলিনের উৎস কী? অ্যাসিটিলিনের ব্যবহার উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment