এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ইথানল বা ইথাইল অ্যালকোহলের ব্যবহার উল্লেখ করো। ইথানল বা ইথাইল অ্যালকোহলের ভৌত ধর্মগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ইথানল বা ইথাইল অ্যালকোহলের ব্যবহার উল্লেখ করো।
ইথাইল অ্যালকোহলের ব্যবহার –
- সুগন্ধি দ্রব্য, মদ জাতীয় উত্তেজক পানীয় প্রস্তুতিতে এবং ওষুধ, টিংচার আয়োডিন প্রস্তুতিতে ব্যবহার করা হয়।
- ইথার, অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরোফর্ম, আয়োডোফর্ম প্রভৃতি যৌগ প্রস্তুত করতে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়।
- পেট্রোলের সঙ্গে মিশিয়ে মোটরের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
- মেথিলেটেড স্পিরিট প্রস্তুত করতে এবং বার্নিশের কাজে এর ব্যবহার প্রচুর।
- চিকিৎসা ক্ষেত্রে জীবাণুনাশক হিসেবে এটি ব্যবহার করা হয়।
- শীতপ্রধান দেশে জলের সঙ্গে ইথাইল অ্যালকোহল মেশানো হয়, ফলে মোটরগাড়ির রেডিয়েটারে জল জমে না।
ইথানল বা ইথাইল অ্যালকোহলের ভৌত ধর্মগুলি লেখো।
ইথানল বা ইথাইল অ্যালকোহলের ভৌত ধর্ম –
- ইথাইল অ্যালকোহল বর্ণহীন মিষ্টি গন্ধযুক্ত তরল পদার্থ।
- ইথাইল অ্যালকোহলের ঘনত্ব জলের চেয়ে কম।
- ইথাইল অ্যালকোহল জলে অত্যন্ত দ্রাব্য এবং এটির স্ফুটনাঙ্ক 78.5°C।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ইথানল বা ইথাইল অ্যালকোহলের ব্যবহার উল্লেখ করো। ইথানল বা ইথাইল অ্যালকোহলের ভৌত ধর্মগুলি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment