এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে কাজের পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো।
সাদৃশ্য – হরমোন ও স্নায়ুতন্ত্র উভয়ই জীবদেহে সমন্বয়ক রূপে কাজ করে।
বৈসাদৃশ্য – রাসায়নিক ‘সমন্বয়কারী হরমোনের ক্রিয়া মন্থর কিন্তু প্রভাব সুদূরপ্রসারী। অন্যদিকে, ভৌত সমন্বয়কারী স্নায়ুতন্ত্রের ক্রিয়া দ্রুত, তাৎক্ষণিক এবং প্রভাব ক্ষণস্থায়ী।
হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে কাজের পার্থক্য লেখো।
হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য –
| বিষয় | হরমোন | স্নায়ুতন্ত্র |
| কাজের প্রকৃতি | হরমোন প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে। | স্নায়ুতন্ত্র প্রাণীদেহে ভৌত সমন্বয়ক হিসেবে কাজ করে। |
| কাজের গতি | হরমোনের ক্রিয়া মন্থর। | স্নায়ুতন্ত্রের ক্রিয়া দ্রুত ও তাৎক্ষণিক। |
| স্থায়িত্ব | হরমোনের প্রভাব সুদূরপ্রসারী। | স্নায়ুতন্ত্রের প্রভাব ক্ষণস্থায়ী। |
| পরিণতি | হরমোন ক্রিয়ার পর নিষ্ক্রিয় হয়, ধ্বংস হয়ে অন্য যৌগে পরিণত হয় এবং দেহ থেকে রেচিত হয়। | স্নায়ুতন্ত্র ক্রিয়ার পর অক্ষত থাকে; এর গঠনগত কোনো পরিবর্তন হয় না। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে কাজের পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment