গমনের চালিকাশক্তি কাকে বলে? উদাহরণ সহযোগে গমনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অ l ত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “গমনের চালিকাশক্তি কাকে বলে? উদাহরণ সহযোগে গমনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা সংক্ষেপে বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

গমনের চালিকাশক্তি কাকে বলে? উদাহরণ সহযোগে গমনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা সংক্ষেপে বর্ণনা করো।

গমনের চালিকাশক্তি কাকে বলে? উদাহরণ সহযোগে গমনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা সংক্ষেপে বর্ণনা করো।

গমনের চালিকাশক্তি –

প্রধানত প্রাণীরা দৈনন্দিন জীবনে তাদের প্রয়োজনীয় বিভিন্ন কার্য সম্পাদনের জন্য একস্থান থেকে অন্যস্থানে যে কারণে গমন করে তাদের একত্রে গমনের চালিকাশক্তি বলা হয়।

গমনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাগুলি হল নিম্নরূপ –

  • খাদ্য সংগ্রহ – কিছু নিম্নশ্রেণির প্রাণী ছাড়া উন্নত শ্রেণির প্রাণীরা খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল, তাই খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে প্রাণীদের স্থানান্তরে যেতে হয়, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে হয়। পরিযায়ী পাখি, হাম্পব্যাক তিমি, ক্ষুরযুক্ত স্তন্যপায়ী, স্যামন মাছ, সিল ইত্যাদি।
  • আত্মরক্ষা বা খাদকের শিকার থেকে এড়িয়ে চলা – শত্রুর হাত থেকে রক্ষা পেতে বা প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে প্রাণীকে স্থানান্তরে যেতে হয়। যেমন – মাংসাশী প্রাণীর (বাঘ, সিংহ, হায়না) হাত থেকে রক্ষা পেতে বন্যপশুরা স্থানান্তরে যেতে বাধ্য হয়।
  • বাসস্থান খোঁজা – প্রাণীর জীবনধারণের জন্য এবং সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য আশ্রয় বা বাসস্থান প্রয়োজন। প্রাণীরা সুবিধাযুক্ত বাসস্থানের জন্য স্থানান্তরে গমন করে। আর্কটিক টার্ন, লেদার ব্যাক সি টার্টল, ক্যারিবাউ, মোনার্ক বাটারফ্লাই।
  • প্রজনন ও বংশবিস্তার – উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনীর খোঁজে, নিভৃত স্থানে প্রজননের জন্য এবং উপযুক্ত স্থানে অপত্য প্রাণীর জন্মদান ও প্রতিপালনের জন্য প্রাণীদের গমনের প্রয়োজন হয়। পিঁপড়ে, মৌমাছি, হরিণ, বাঘ, ইলিশ মাছ, ইল মাছ, অলিভ-রিডলে টার্টল, স্যামন মাছ।
  • অনুকূল পরিবেশের সন্ধান – অনুকূল পরিবেশে জীব জীবনযাপনে আগ্রহী, তাই জীবনধারণের জন্য অনুকূল পরিবেশের সন্ধানে প্রাণীদের গমনের প্রয়োজন হয়। এর কারণ একটি নির্দিষ্ট স্থানে একটি বিশেষ প্রাণী প্রজাতির সংখ্যা বৃদ্ধি পেলে তাদের মধ্যে খাদ্য, বাসস্থান প্রভৃতির জন্য সংগ্রাম বাড়তে থাকে, ফলে তারা স্থানান্তরে ছড়িয়ে পড়ে, যেমন – পরিযায়ী পাখি, পেঙ্গুইন, মেরু ভল্লুক।
গমনের উদ্দেশ্যে

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “গমনের চালিকাশক্তি কাকে বলে? উদাহরণ সহযোগে গমনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা সংক্ষেপে বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও। জৈব বিবর্তনে 'জীবাশ্ম' -এর ভূমিকা লেখো।

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল আছে এমন একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। এর থেকে তুমি কোন্ সিদ্ধান্তে উপনীত হলে?

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

আধুনিক জিরাফের গ্রীবা লম্বা হওয়ার সমর্থনে ডারউইন কী ব্যাখ্যা দেন জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি ব্যাখ্যা করো।

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান