এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদকোশ এবং প্রাণীকোশে ক্যারিয়োকাইনেসিসের মেটাফেজ দশাটি চিত্রসহ বর্ণনা করো। অথবা, চিহ্নিত চিত্রসহ মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

উদ্ভিদকোশ এবং প্রাণীকোশে ক্যারিয়োকাইনেসিসের মেটাফেজ দশাটি চিত্রসহ বর্ণনা করো।
অথবা, চিহ্নিত চিত্রসহ মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
ক্যারিয়োকাইনেসিসের দ্বিতীয় এবং স্বল্পস্থায়ী যে দশায় ক্রোমোজোমগুলি ক্রোমোজোমাল তন্তু বা বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়ে বিষুব অঞ্চলে সজ্জিত থাকে, তাকে মেটাফেজ দশা বলে।
উদ্ভিদকোশের মেটাফেজ দশা –
- নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়, সেজন্য কোশের সাইটোপ্লাজমে ক্রোমোজোমগুলি ছড়িয়ে পড়ে।
- ক্রোমোজোমের স্থূলীকরণ সম্পূর্ণ হয় এবং ক্রোমোজোমগুলিকে অণুবীক্ষণ যন্ত্রের তলায় সুস্পষ্টভাবে দেখা যায়, গণনা করা যায়।
- এই দশায় মেটাফেজ ক্রোমোজোমে দুটি সিস্টার ক্রোমাটিড থাকে, এগুলি সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে।
- সেন্ট্রোমিয়ারের বাইরের দিকে ক্ষুদ্র চাকতির মতো গঠন দেখা যায়, একে কাইনেটোকোর বলে।
- মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি মাকু আকৃতিরবিশিষ্ট বেমের নিরক্ষীয় তল (Equatorial plane) -এ মেটাফেজ প্লেট গঠন করে।
- বেমের দুই মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলে আসা বেমতন্তুগুলি দ্বি-ক্রোমাটিডযুক্ত প্রতিটি ক্রোমোজোমের কাইনেটোকোরের সঙ্গে আটকে থাকে।
- মাকু আকৃতির বেমের ছুঁচোলো প্রান্তদ্বয়কে মেরু বলে। এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলিকে অবিচ্ছিন্ন তন্তু বলে। এক মেরু থেকে কাইনেটোকোরের সঙ্গে যুক্ত তন্তুগুলিকে ক্রোমোজোমীয় তন্তু বলে।

প্রাণীকোশের মেটাফেজ দশা –
- প্রাণীকোশের ক্ষেত্রে মেটাফেজ দশায় কোশের দুই মেরুতে অবস্থান করা দুটি সেন্ট্রিয়োলে অ্যাস্ট্রাল রশ্মি বিস্তৃত হয়ে বেমতন্তু গঠন করে। এই বেমতন্তুগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে মাকু আকৃতির বেম গঠন করে।
- মেটাফেজ প্লেটে প্রাণীকোশের ক্ষেত্রে বড়ো ক্রোমোজোমগুলি পরিধির দিকে ও ছোটোগুলি কেন্দ্রের দিকে থাকে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদকোশ এবং প্রাণীকোশে ক্যারিয়োকাইনেসিসের মেটাফেজ দশাটি চিত্রসহ বর্ণনা করো। অথবা, চিহ্নিত চিত্রসহ মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment