অষ্টম শ্রেণি বাংলা – চিঠি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের দ্বিতীয় পাঠের অন্তর্গত ‘চিঠি’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

চিঠি-অষ্টম শ্রেণী-বাংলা-অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

সঠিক উত্তর নির্বাচন করো –

‘চিঠি’ গদ্যাংশের তিনটি চিঠি তরজমা করেছেন – (সুশীল রায় / সুশীল বর্মন / সুশীল ঘোষ)।

উত্তর – সুশীল রায়।

‘চিঠি’ গদ্যাংশে প্রথম চিঠিটি লেখা হয়েছিল – (গৌরদাস বসাক / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / রাজনারায়ণ বসু)-কে।

উত্তর – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।

‘চিঠি’ গদ্যাংশে দ্বিতীয় চিঠিটি লেখা হয়েছিল – (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় / গৌরদাস বসাক)-কে।

উত্তর – গৌরদাস বসাককে।

‘চিঠি’ গদ্যাংশে তৃতীয় চিঠিটি লেখা হয়েছিল – (রবীন্দ্রনাথ ঠাকুর / রাজনারায়ণ বসু / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)-কে।

উত্তর – রাজনারায়ণ বসুকে।

শূন্যস্থান পূরণ করো

‘আমি অকপট ও আন্তরিকভাবে তোমার সর্বশ্রেষ্ঠ ___।’

উত্তর – ‘আমি অকপট ও আন্তরিকভাবে তোমার সর্বশ্রেষ্ঠ অনুরাগী।’

___ এল বলে, এবার ___ শীত পড়বে বলে মনে হচ্ছে।

উত্তর – শীতকাল এল বলে, এবার মারাত্মক শীত পড়বে বলে মনে হচ্ছে।

বাঘের বিক্রম সম মাঘের ___।

উত্তর – বাঘের বিক্রম সম মাঘের হিমানী।

এর বর্ণমালা ___ নয়।

উত্তর – এর বর্ণমালা রোমান নয়।

আমি ___ নামক জাহাজে চলেছি।

উত্তর – আমি সীলোন নামক জাহাজে চলেছি।

কিন্তু এই ভ্রমণের একটা ___ ব্যাপারও আছে।

উত্তর – কিন্তু এই ভ্রমণের একটা বিষণ্ণ ব্যাপারও আছে।

কিন্তু ___ ব্যাপার হচ্ছে কল্পিত কাহিনি থেকেও ___।

উত্তর – কিন্তু বাস্তব ব্যাপার হচ্ছে কল্পিত কাহিনি থেকেও বিচিত্র।

ইতিমধ্যে তুমি তোমার পুরাতন ___ পৌঁছে গিয়ে থাকবে।

উত্তর – ইতিমধ্যে তুমি তোমার পুরাতন ডেরায় পৌঁছে গিয়ে থাকবে।

তবুও তাঁরা ___ পৃথিবীর কবি।

উত্তর – তবুও তাঁরা নশ্বর পৃথিবীর কবি।

তোমার ___ অনেক নির্ভরযোগ্য।

উত্তর – তোমার অভিমত অনেক নির্ভরযোগ্য।

অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

মধুসূদন দত্ত কোন্ কলেজের ছাত্র ছিলেন?

মধুসূদন দত্ত হিন্দু কলেজের ছাত্র ছিলেন।

‘পদ্মাবতী’ নাটকে তিনি কোন্ ছন্দ ব্যবহার করেছেন?

মধুসূদন দত্ত তাঁর ‘পদ্মাবতী’ নাটকে অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছেন।

‘চিঠি’ গদ্যাংশটির লেখক কে?

‘চিঠি’ গদ্যাংশটির লেখক মাইকেল মধুসূদন দত্ত।

‘চিঠি’ গদ্যাংশে মোট ক-টি চিঠি রয়েছে?

‘চিঠি’ গদ্যাংশে মোট তিনটি চিঠি রয়েছে।

মাইকেল বিদেশে গিয়ে কোন্ কোন্ ভাষা রপ্ত করেছিলেন?

মাইকেল বিদেশে গিয়ে ফ্রেঞ্চ ও ইটালিয়ান ভাষা রপ্ত করেছিলেন।

দ্বিতীয় পত্রে মধুসূদন কোন্ জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন?

দ্বিতীয় পত্রে মধুসূদন ‘সীলোন’ নামক জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন।

দ্বিতীয় চিঠিটি লেখার পূর্বদিন মাইকেল কোথায় ছিলেন?

দ্বিতীয় চিঠিটি লেখার পূর্বদিন মাইকেল মলটায় ছিলেন।

দ্বিতীয় পত্রটি লেখার কতদিন আগে মাইকেল কলকাতায় ছিলেন?

দ্বিতীয় পত্রটি লেখার বাইশ দিন আগে মাইকেল কলকাতায় ছিলেন।

‘ঈশ্বরকে ধন্যবাদ, আমি জয়ী হয়েছি।’ – কোন্ বোঝাপড়ায় জয়ী হলে লেখক ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন?

‘মেঘনাদবধ কাব্য’ রচনাকালে কবি জ্বরে আক্রান্ত হন। শেষপর্যন্ত কে কাকে শেষ করবে, এই বোঝাপড়ায় কবি তাঁর কাব্যে মেঘনাদকে হত্যা করতে সক্ষম হন; তাই তিনি জয়ী হয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন।

‘বাঘের বিক্রম সম মাঘের হিমানী’ – ‘চিঠি’ গদ্যাংশে উল্লিখিত পঙক্তিটি কোন্ কাব্য থেকে গৃহীত? কাব্যটি অপর কোন্ নামে পরিচিত?

‘চিঠি’ গদ্যাংশে উল্লিখিত প্রশ্নোক্ত পঙক্তিটি ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ কাব্য থেকে গৃহীত। ‘অন্নদামঙ্গল’ কাব্যটি অপর যে নামে পাঠকসমাজে পরিচিত, তা হলো ‘নূতন মঙ্গল’।

‘মিলটনের চেয়ে উৎকৃষ্টতর’ বলতে কী বোঝানো হয়েছে? মিলটনের অপর একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম লেখো।

‘মিলটনের চেয়ে উৎকৃষ্টতর’ বলতে বোঝানো হয়েছে মিলটনের সাহিত্য প্রতিভাকে, বিশেষত তাঁর উল্লেখযোগ্য কাব্য ‘প্যারাডাইস লস্ট’-কে। মিলটনের অপর একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম হলো ‘প্যারাডাইস রিগেইন্ড’।

‘ওসব বাজে কথা’ – কোন্ কথাটিকে কবি বাজে কথা বলে জানিয়েছেন? এ প্রসঙ্গে মাইকেল মধুসূদন আর কোন্ কোন্ কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন?

মধুসূদন দত্তের লেখা ‘মেঘনাদবধমধুসূদন দত্তের লেখা ‘মেঘনাদবধ কাব্য’টিকে অনেকেই মিলটনের ‘প্যারাডাইস লস্ট’ কাব্যের থেকে উৎকৃষ্টতর বলেছেন। এই কথাটিকে বক্তা ‘বাজে কথা’ বলেছেন। এ প্রসঙ্গে মাইকেল মধুসূদন ভার্জিল, কালিদাস এবং তাসোর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের দ্বিতীয় পাঠের অন্তর্গত ‘চিঠি’ -এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

থ্যালাসেমিয়া কী? এটি কত প্রকার (α ও β থ্যালাসেমিয়া) | Madhyamik Life Science

হিমোফিলিয়া কত প্রকার ও কী কী? হিমোফিলিয়া A, B ও C রোগের কারণ এবং লক্ষণ

হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে মহিলাদের চেয়ে পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন?

থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং -এর গুরুত্ব

স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পিতা ও মাতার একজন বর্ণান্ধ কন্যা থাকা কি সম্ভব?