অ্যালিল কী? জিন ও অ্যালিলের মধ্যে সম্পর্ক ও উদাহরণ – মাধ্যমিক জীবনবিজ্ঞান

Souvick

মাধ্যমিক জীবনবিজ্ঞান (Life Science) বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রশ্ন হলো — “অ্যালিল কী? উদাহরণ দাও এবং জিন ও অ্যালিলের মধ্যে সম্পর্ক কী?”। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ”-এর অন্তর্গত।

মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় (Competitive Exams) এই টপিকটি থেকে প্রায়ই প্রশ্ন আসে। তাই শিক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

অ্যালিল কী? উদাহরণ দাও। জিন ও অ্যালিলের মধ্যে সম্পর্ক কী?

অ্যালিল কী? (What is Allele?)

সমসংস্থ ক্রোমোজোমের একটি নির্দিষ্ট লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যুগ্ম জিন বা এক জোড়া জিনের একটিকে অন্যটির অ্যালিল (Allele) বলে এবং তাদের এক-একটিকে বলে অ্যালিলোমর্ফ জিন।

অ্যালিলের উদাহরণ –

  • মটর গাছের দীর্ঘ কাণ্ডের জন্য দায়ী (অ্যালিলোমর্ফ) জিন T এবং খর্বাকার কাণ্ডের জন্য দায়ী জিন t পরস্পরের অ্যালিল এবং এরা একই লোকাসে অবস্থিত।

জিন ও অ্যালিলের মধ্যে সম্পর্ক কী? (Relation between Gene and Allele)

জীবের কোনো একটি নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক হল জিন (Gene)। কিন্তু জিন কখনও নিজে এককভাবে থেকে বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় না। সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত দুটি সমধর্মী বা বিপরীত ধর্মবিশিষ্ট জিনকে বলা হয় অ্যালিল যা বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশকে নিয়ন্ত্রণ করে।

উদাহরণ –

  • মটর গাছের উচ্চতা নিয়ন্ত্রণকারী দুটি জিন হল T এবং t
  • এর মধ্যে “T” লম্বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এবং ‘t’ বেঁটে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে।
  • এরা সম্পূর্ণ বিপরীতধর্মী এবং একে অন্যের অ্যালিল।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যালিল কী? উদাহরণ দাও। জিন ও অ্যালিলের মধ্যে সম্পর্ক কী?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ”-এর “বংশগতি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা (WBBSE Madhyamik) এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Please Share This Article

Related Posts

অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দাও।

অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দাও | মাধ্যমিক জীবনবিজ্ঞান

টেস্ট ক্রস কাকে বলে? উদাহরণ দাও। 'সকল টেস্ট ক্রস একপ্রকার ব্যাক ক্রস' - এটি ব্যাখ্যা করো।

টেস্ট ক্রস কাকে বলে? ‘সকল টেস্ট ক্রস একপ্রকার ব্যাক ক্রস’ ব্যাখ্যা করো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

মেন্ডেলের পৃথকভবন সূত্রটি লেখো। মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি ব্যাখ্যা করো।

মেন্ডেলের পৃথকভবন ও দ্বিসংকর জনন সূত্র | মাধ্যমিক জীবনবিজ্ঞান

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অ্যালিল কী? জিন ও অ্যালিলের মধ্যে সম্পর্ক ও উদাহরণ – মাধ্যমিক জীবনবিজ্ঞান

অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দাও | মাধ্যমিক জীবনবিজ্ঞান

টেস্ট ক্রস কাকে বলে? ‘সকল টেস্ট ক্রস একপ্রকার ব্যাক ক্রস’ ব্যাখ্যা করো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

মেন্ডেলের পৃথকভবন ও দ্বিসংকর জনন সূত্র | মাধ্যমিক জীবনবিজ্ঞান

বংশগতিতে বিশুদ্ধ ও সংকর জীব বলতে কী বোঝো?