বংশগতিতে বিশুদ্ধ ও সংকর জীব বলতে কী বোঝো?

Souvick

Home » বংশগতিতে বিশুদ্ধ ও সংকর জীব বলতে কী বোঝো?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান (Madhyamik Life Science) বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বংশগতিতে বিশুদ্ধ বলতে কী বোঝো? উদাহরণ সহযোগে উল্লেখ করো। বংশগতিতে সংকর জীব বলতে কী বোঝো? উদাহরণ সহযোগে উল্লেখ করো।” — নিয়ে বিস্তারিত আলোচনা করব।

এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ” -এর “বংশগতি” (Genetics) অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মাধ্যমিক জীবনবিজ্ঞান: বংশগতিতে বিশুদ্ধ ও সংকর জীব বলতে কী বোঝো? উদাহরণসহ সহজ ব্যাখ্যা।

বংশগতিতে বিশুদ্ধ জীব (Pure Organism) বলতে কী বোঝো?

কোনো ডিপ্লয়েড জীবের কোনো নির্দিষ্ট হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে যদি একই বৈশিষ্ট্যবাহী জিন অবস্থান করে, তখন ওই নির্দিষ্ট জিনটির সাপেক্ষে উক্ত জীবটিকে বিশুদ্ধ জীব বলে।

উদাহরণ –

যখন লম্বা বৈশিষ্ট্যের মটর উদ্ভিদের নির্দিষ্ট হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী ‘T’ জিনটি উভয়ক্ষেত্রেই অর্থাৎ (TT) অবস্থান করে, তখন ওই বৈশিষ্ট্যটির সাপেক্ষে উক্ত জীবটি হল একটি বিশুদ্ধ জীব।

বংশগতিতে সংকর জীব (Hybrid Organism) বলতে কী বোঝো?

কোনো ডিপ্লয়েড জীবের দেহকোষের কোনো নির্দিষ্ট হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে যদি পরস্পর বিপরীত বৈশিষ্ট্যবাহী জিন বা অ্যালিল অবস্থান করে, তখন ওই জিনের সাপেক্ষে উক্ত জীবটিকে সংকর জীব বলে।

উদাহরণ –

যখন লম্বা মটর উদ্ভিদের নির্দিষ্ট হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে একটি ক্রোমোজোমে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন ‘T’ এবং অন্য ক্রোমোজোমে খর্বাকার বা বেঁটে বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন ‘t’ অবস্থান করে অর্থাৎ (Tt), তখন এই লম্বা মটর উদ্ভিদটিকে সংকর লম্বা মটর উদ্ভিদ বলা হবে।


আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনারা মাধ্যমিক জীবনবিজ্ঞানের বিশুদ্ধ জীব ও সংকর জীব-এর ধারণাটি উদাহরণসহ পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। এটি পরীক্ষার প্রস্তুতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোট।

আপনাদের কোনো প্রশ্ন বা পড়া বুঝতে কোনো অসুবিধা থাকলে, এখনই আমাদের সাথে টেলিগ্রা∫মে (Telegram) যোগাযোগ করুন। আমরা সব সময় আপনাদের সাহায্য করতে প্রস্তুত!

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – মম চিত্তে নিতি নৃত্যে – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – ছন্দে শুধু কান রাখো – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – ছন্দে শুধু কান রাখো – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ছন্দে শুধু কান রাখো – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর