মেন্ডেলের পৃথকভবন ও দ্বিসংকর জনন সূত্র | মাধ্যমিক জীবনবিজ্ঞান

Souvick

Home » মেন্ডেলের পৃথকভবন ও দ্বিসংকর জনন সূত্র | মাধ্যমিক জীবনবিজ্ঞান

এই আর্টিকেলে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science) বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো — “মেন্ডেলের পৃথকভবন সূত্রটি লেখো। মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি ব্যাখ্যা করো।” এই অংশটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ” -এর অন্তর্গত। যারা আগামীতে মাধ্যমিক পরীক্ষা দেবেন বা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই প্রশ্নটি প্রায়ই পরীক্ষায় আসতে দেখা যায়। তাই ছাত্রছাত্রীদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মেন্ডেলের পৃথকভবন সূত্রটি লেখো। মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি ব্যাখ্যা করো।

মেন্ডেলের পৃথকভবন সূত্র (Law of Segregation)

একজোড়া পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্যসম্পন্ন বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে (F1) সৃষ্ট সংকর জীবে (Tt) ফ্যাক্টর দুটি একত্রিত হলেও তারা কখনও মিশ্রিত হয় না, পরবর্তী ক্ষেত্রে গ্যামেট গঠনকালে ফ্যাক্টর দুটি পরস্পর থেকে পৃথক হয়ে যায়।

মেন্ডেলের দ্বিসংকর জনন সূত্র (Law of Independent Assortment)

মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি স্বাধীন সঞ্চারণ সূত্র নামেও পরিচিত।

দুই বা ততোধিক জোড়া পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্যসম্পন্ন বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়ণ ঘটালে অপত্য জনুতে ওই বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টরগুলি একত্রিত হলেও তারা কখনও মিশ্রিত হয় না, উপরন্তু পরবর্তী ক্ষেত্রে গ্যামেট গঠনকালে প্রত্যেকটি বৈশিষ্ট্য অপর বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলির সঙ্গে স্বাধীনভাবে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়।


আশা করি, মাধ্যমিক জীবনবিজ্ঞানের বংশগতি (Heredity) অধ্যায় থেকে মেন্ডেলের এই দুটি গুরুত্বপূর্ণ সূত্র আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। পরীক্ষার খাতায় সঠিক নম্বর পেতে ঠিক এইভাবেই গুছিয়ে উত্তরটি লিখবেন।

আপনাদের পড়াশোনা সংক্রান্ত কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, সরাসরি আমাদের সাথে টেলিগ্রামে (Telegram) যোগাযোগ করুন। আমাদের টেলিগ্রাম গ্রুপে নিয়মিত স্টাডি মেটেরিয়াল এবং সাজেশন শেয়ার করা হয়।লটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – মম চিত্তে নিতি নৃত্যে – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – ছন্দে শুধু কান রাখো – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – ছন্দে শুধু কান রাখো – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ছন্দে শুধু কান রাখো – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর