প্রোটিনয়েড কী? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রোটিনয়েড কী? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

প্রোটিনয়েড কী? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

প্রোটিনয়েড কী?

বিজ্ঞানী এস. ডব্লিউ. ফক্স (S.W. Fox) -এর পরীক্ষায় জানা যায় যে, অ্যামিনো অ্যাসিডের মিশ্রণকে 160-210°C তাপমাত্রায় অনেক ঘণ্টা ধরে উত্তপ্ত করলে জটিল জৈব যৌগ প্রোটিনয়েড (Proteinoid) উৎপন্ন হয়। ফক্স এ ধরনের প্রোটিনয়েডকে মাইক্রোস্ফিয়ার (Microsphere) নামে অভিহিত করেন।

প্রোটিনয়েড

প্রোটিনয়েডের বৈশিষ্ট্যগুলি হলো

  • তাপীয় প্রোটিনয়েডে জল যোগ করায় মাইক্রোস্ফিয়ার উৎপন্ন হয়।
  • এদের দেখতে কক্কাস (Coccus) ব্যাকটেরিয়ার মতো।
  • এরা রাসায়নিকভাবে অপেক্ষাকৃত সুস্থিত।
  • এদের বাইরের দিকে কোশপর্দার ন্যায় দ্বিস্তরীয় পর্দার উপস্থিতি রয়েছে।
  • গ্রাম পজিটিভ (Gram +ve) ও গ্রাম নেগেটিভ (Gram -ve) দু-ধরনের মাইক্রোস্ফিয়ারই পাওয়া যায়।
  • এরা অবিন্যস্ত চলাচল ধর্ম দেখায়।
  • একগুচ্ছ মাইক্রোস্ফিয়ারের মধ্যে তথ্যের আদান-প্রদান হয়।
  • হাইপোটনিক দ্রবণে এরা ফুলে ওঠে আর হাইপারটনিক দ্রবণে রাখলে কুঁচকে যায়।
  • এরা অনেকটা উৎসেচকের ন্যায় কার্যাবলি দেখায়।
  • দ্বি-বিভাজন অথবা বাডিং (Budding) পদ্ধতিতে বিভাজিত হয়।
  • বিজ্ঞানী ওপারিন এ ধরনের কোলয়েডধর্মী সংঘবদ্ধ অবস্থাকে ‘কোয়াসারভেট’ (Coacervate) নাম দেন।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রোটিনয়েড কী? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Please Share This Article

Related Posts

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও। জৈব বিবর্তনে 'জীবাশ্ম' -এর ভূমিকা লেখো।

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল আছে এমন একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। এর থেকে তুমি কোন্ সিদ্ধান্তে উপনীত হলে?

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

আধুনিক জিরাফের গ্রীবা লম্বা হওয়ার সমর্থনে ডারউইন কী ব্যাখ্যা দেন জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি ব্যাখ্যা করো।

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান